গৌরীপুরে রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত
গৌরীপুরে রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৭ মে) স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজন শুরু হয় 'কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো' দলীয় সংগীতের মাধ্যমে।

সাংস্কৃতিক পরিবেশনা

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, 'হৃদয়ে রবীন্দ্রনাথ' শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বজন শিল্পীরা সংগীত পরিবেশন করেন। দলীয় সংগীতে অংশ নেন আমিরুল মোমেনীন, গোপা দাস, কাশফিয়া জাহান তৃপ্তি, রিফাহ তাসনিয়া তরী, দেবজিৎ সরকার অর্ক, ফাহিম শাহরিয়ার জয়, শামীমা খানম মীনা, মাহমুদা আক্তার রিপা, নাদিরা জামান পান্না, কামরুজ্জামান তালুকদার স্বপন, স্বপন সরকার, সুপ্ত সরকার সূর্য, রিজভান রাজি তিহান, ফারহান আফসার তাইফ ও তানভীর আহমেদ সিয়াম।

একক সংগীত ও আবৃত্তি

স্বজন শিল্পী গোপা দাসের কণ্ঠে 'তুমি ডাক দিয়েছে কোন সকালে কেউ তা জানে না' ও 'ওই শুনি যেন চরণধ্বনি রে' গান পরিবেশিত হয়। আমিরুল মোমেনীনের কণ্ঠে 'ভালোবেসে যদি সুখ নাহি', চায়না রানী সরকারের কণ্ঠে 'পুরানো সেই দিনের কথা', কাশফিয়া জাহান তৃপ্তির কণ্ঠে 'ফুলে ফুলে ঢলে পড়ে', দেবজিৎ সরকার অর্কের কণ্ঠে 'আমার পরাণ যাহা চায়', সুপ্ত সরকার সূর্যের কণ্ঠে 'আলো আমার আলো', ফাহিম শাহরিয়ার জয়ের কণ্ঠে 'হেয়ার মাঝে' গান পরিবেশিত হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কবিতা আবৃত্তিতে নাদিরা জামান পান্না 'এই গাঁয়ে', মাহমুদা আক্তার রিপা 'সোনার তরী', শামীমা খানম মীনা 'বীর পুরুষ' কবিতা আবৃত্তি করেন।

আলোচনা সভা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক ও গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সেলিম আল রাজ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আলোচনায় অংশ নেন গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর প্রেস ক্লাবের শিল্প ও সাহিত্য সম্পাদক ফারুক আহম্মেদ, গৌরীপুর উদীচী শিল্পী সংসদের সভাপতি ওবায়দুর রহমান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ও হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া প্রমুখ।