অনুপম রায় জুনে ঢাকায় কনসার্ট করবেন
অনুপম রায় জুনে ঢাকায় কনসার্ট করবেন

দীর্ঘদিন পর বাংলাদেশে পারফর্ম করতে আসছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী অনুপম রায়। কলকাতা থেকে তথ্যটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন দ্য অনুপম রায় ব্যান্ডের ম্যানেজার রানা সিংহ রায়।

ম্যানেজারের বক্তব্য

তিনি বলেন, “আগামী ২৬ জুন বাংলাদেশে পারফর্ম করবেন অনুপম রায়। এ নিয়ে কথা চূড়ান্ত হয়েছে। আমরা যাব, সেখানে গিয়ে একটি সংবাদ সম্মেলনও করব।”

তিনি আরও জানান, বাংলাদেশ থেকে ট্রিপল টাইম কমিউনিকেশন তাদের সঙ্গে কনসার্টটি নিয়ে ইতোমধ্যেই চুক্তি করেছে। তবে এখনও নিশ্চিত হয়নি ভেন্যু।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক মাধ্যমে ঘোষণা

এদিকে ট্রিপল টাইম কমিউনিকেশনের ফেসবুক পেজেও অনুপম রায়ের আসার বিষয়টি নিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, “এক শহর। এক মঞ্চ। একটাই সত্যিকারের সাউন্ড। এই জুনে অবিস্মরণীয় এক সন্ধ্যা নিয়ে আবারও ঢাকায় আসছে অনুপম রায় ও তার ব্যান্ড। খুব শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে, সঙ্গে থাকুন।”

পূর্ববর্তী সফর

এর আগে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পারফর্ম করতে সবশেষ ঢাকায় এসেছিলেন অনুপম রায়। তারও আগে ২০২৩ সালের জুলাইয়ে ট্রিপল টাইম কমিউনিকেশনের আয়োজনেই ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টে অংশ নিয়ে আইসিসিবিতে মাতিয়েছিলেন তিনি। সেই সময় ঢাকার রাস্তায় তার হেঁটে বেড়ানোর ভিডিওও ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ