কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের শুটিং শুরু, ছবি ফাঁস
কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের শুটিং শুরু, ছবি ফাঁস

চতুর্থ মৌসুম নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা। একটি গানের দৃশ্যধারণের ছবি প্রথম আলোর হাতে এসেছে। ছবিতে দেখা গেছে, কোক স্টুডিও বাংলার সেটে গাইছেন দুই শিল্পী।

শুটিংয়ের বিস্তারিত

কোক স্টুডিও বাংলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে জানান, ১৪ মে ও ১৫ মে ঢাকায় একটি গানের দৃশ্য ধারণ করা হয়েছে। ধীরে ধীরে বাকি গানেরও শুটিং করা হবে।

প্রথম গান ও শিল্পী তালিকা

গানে কারা থাকবেন, প্রথম গান কবে আসবে? জানতে চাইলে সূত্রটি জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এর আগে ২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুম এসেছিল। মাঝে বছরখানেক কোনো গান আসেনি। বিরতির পর ২০২৫ সালের ২৩ আগস্ট তৃতীয় মৌসুম ফিরেছিল।

প্রথম তিন মৌসুমে মিউজিক কিউরেটর হিসেবে ছিলেন শায়ান চৌধুরী অর্ণব। ২০২২ সালে যাত্রা করে কোক স্টুডিও বাংলা, প্রথম মৌসুমে ১০টি গান প্রকাশিত হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ