কালো পোশাকে নজর কাড়ার টিপস: তারা সুতারিয়ার ১০ স্টাইলিশ লুক
কালো পোশাকে নজর কাড়ার টিপস: তারা সুতারিয়ার ১০ লুক

ফ্যাশনের জগতে কালো রঙের মতো চিরন্তন আর কিছু নেই। সময়, ট্রেন্ড বা মৌসুম যাই আসুক, কালো সবসময়েই এলিগ্যান্স ও আত্মবিশ্বাসের প্রতীক। রেড কার্পেট, পার্টি, ফটোশুট বা ক্যাজুয়াল আউটিং—সব জায়গাতেই এই রঙের জাদু সমানভাবে কাজ করে। বলিউডের জেনজি ফ্যাশন আইকন তারা সুতারিয়া যেন প্রতিবারই কালোর এই চিরন্তন সৌন্দর্যকে নতুনভাবে ফুটিয়ে তোলেন।

‘টক্সিক’ সিনেমার প্রচারণায় কালো লুক

বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: অ্যা ফেইরিটেল ফর গ্রোনআপস’-এর প্রচারণা নিয়ে। এই ছবিতে রেবেকা চরিত্রে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই প্রকাশিত পোস্টারে নজর কেড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে সিনেমার একটি কালো পোশাকের লুক শেয়ার করেছেন তিনি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হয়েছে।

কালো পোশাকের স্টাইলিশ ভ্যারিয়েশন

শুধু ‘টক্সিক’-এর লুকই নয়, নায়িকার ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যায় কালো পোশাকের অসংখ্য স্টাইলিশ উপস্থিতি। লিটল ব্ল্যাক ড্রেস থেকে অফ-শোল্ডার গাউন, স্ট্র্যাপলেস ড্রেস, কাট-আউট ডিজাইন কিংবা শিমারি বডিকন আউটফিট—প্রতিটি লুকেই রয়েছে আলাদা এক আবেদন। কোথাও তিনি গ্ল্যামারাস, রহস্যময় আবার কোথাও নিখাদ ক্ল্যাসিক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যারা মনে করেন কালো পোশাক মানেই শুধু পার্টি বা রাতের পোশাক, তাঁদের সেই ধারণাও ভেঙে দিয়েছেন তিনি। কালো পোশাকে নিজের স্টাইলকে নতুনভাবে তুলে ধরতে চাইলে, তারা সুতারিয়ার এই ১০টি লুক হতে পারে দারুণ অনুপ্রেরণা।

১. হাই-নেক হল্টার গাউন

এই লুকে তারা পরেছেন হাই-নেক হল্টার-স্টাইলের কালো গাউন। গাউনের সাহসী কাট-আউট ডিজাইন যোগ করেছে আবেদন। স্টাইলিংয়ে তিনি বেছে নিয়েছেন ভিনটেজ-অনুপ্রাণিত হেয়ারস্টাইল, যা পুরো লুকে ফুটিয়ে তুলেছে ওল্ড হলিউড গ্ল্যামের আবহ। কালো অপেরা গ্লাভস এবং স্টেটমেন্ট ঝুমকা এই সাজে যোগ করেছে রেট্রো এলিগ্যান্স।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২. পাওয়ার ড্রেসিং

পাওয়ার ড্রেসিংয়ের সাহসী আবেদনে ফ্রেমবন্দি হয়েছেন নায়িকা। পরেছেন প্লাঞ্জিং ডিপ-নেক ব্লেজার ড্রেস। সঙ্গে শিয়ার ব্ল্যাক টাইটস জুটি হয়েছে। চুল রাখা হয়েছে ছোট স্লিক স্টাইলে।

৩. ক্রিস্টাল ইয়ার কাফ

স্টাইলিং সম্পূর্ণ করতে কানে পরেছেন ক্রিস্টাল ইয়ার কাফ, আঙুলে রিং, আর চোখে কালো সানগ্লাস।

৪. অফ-শোল্ডার স্যাটিন গাউন

অফ-শোল্ডার কালো স্যাটিন গাউনের সঙ্গে কানে থাকা চাঙ্কি গোল্ড স্টাড এবং মিনিমাল স্টাইলিং কালো গাউনের আভিজাত্যকে তুলে ধরেছে।

৫. বোল্ড ক্যাট-আই সানগ্লাস

কখনো বোল্ড ক্যাট-আই সানগ্লাস যোগ করেছে রেট্রো-চিক ভাইব।

৬. কর্সেট-স্টাইলের স্যাটিন ড্রেস

কর্সেট-স্টাইলের স্যাটিন ড্রেসে প্লিটেড ডিটেইলিং এবং বডি-হাগিং সিলুয়েট পুরো লুকে ভিন্ন আবেদন এনেছে। গলায় পরা বড় ফ্যাব্রিক ফ্লাওয়ার চোকারটি হয়ে উঠেছে এই সাজের মূল স্টেটমেন্ট পিস।

৭. বোল্ড স্ট্রিট-স্টাইল

ব্ল্যাক ট্রায়াঙ্গল ব্রালেট, লেদার প্যান্ট আর ওপরে লেয়ার করেছেন ডেনিম-লেদার জ্যাকেট। সব মিলিয়ে একদম বোল্ড, স্ট্রিট-স্টাইল এজি লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। চুল খোলা রাখা হয়েছে লম্বা, ন্যাচারাল কার্লি টেক্সচারে, যার গাঢ় ব্রাউন বেজে সোনালি-ক্যারামেল হাইলাইটস উঁকি দিচ্ছে।

৮. স্ট্র্যাপলেস গাউন

এই লুকে তারা পরেছেন স্ট্র্যাপলেস কালো গাউন, যার বাস্ট লাইনে কনট্রাস্টিং সাদা প্যানেল লুকে যোগ করেছে টুইস্ট। পার্ল ইয়াররিং তাঁর কানে আর ঢেউ খেলানো ওপেন হেয়ারে ফুটে উঠেছে রোমান্টিক আবহ।

৯. বোহেমিয়ান-চিক স্টাইল

ক্রপড ব্ল্যাক লেস টপ আর ফিশটেল সিলুয়েটের মারমেইড স্কার্টের মেলবন্ধনে তারা ফুটিয়ে তুলেছেন বোহেমিয়ান-চিক স্টাইল। চুলে রাখা হয়েছে সফট ওয়েভি ব্যাংস, যা সাজে যোগ করেছে অন্যরকম আবেদন।

১০. শিমারি সিকুইন গাউন

এই শিমারি সিকুইন কালো হল্টার-নেক গাউনের আসল আবেদন বোল্ড কাট-আউট ডিজাইনে। এর সঙ্গে তারা তাঁর সিগনেচার স্টাইল করেছেন।

১১. সিকুইন টু-পিস

সিকুইন ক্রপ টপ ও ম্যাচিং হাই-ওয়েস্ট স্কার্টজুড়ে সিকুইনের ঝিলিমিলি টেক্সচার তৈরি করেছে গ্ল্যামারাস আভা। চুল রাখা হয়েছে সিম্পল স্ট্রেইট ও ওপেন, যা এই মিনিমাল টু-পিস লুকে দিয়েছে মডার্ন ফিনিশিং টাচ।

১২. ক্যাজুয়াল-চিক স্ট্রিট-স্টাইল

একদম ক্যাজুয়াল-চিক স্ট্রিট-স্টাইল লুকে ধরা দিয়েছেন তারা। স্লিভলেস হাই-নেক ব্ল্যাক টপের সঙ্গে লেদার মিনি স্কার্ট আর শিয়ার ব্ল্যাক টাইটস জুটি হয়েছে। আর পায়ে পয়েন্টেড-টো হিল বুট পুরো আউটফিটে যোগ করেছে স্টাইলিশ ফিনিশিং টাচ।

ছবি: ইন্সটাগ্রাম