মেট লাইফ স্টেডিয়ামে ব্রাজিলের খেলা দেখছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সেই সঙ্গে সেখান থেকেই শোনালেন আরও বড় স্বপ্নের কথা। এ যেন সেলেসাও ভক্ত এই তারকার জন্য ড্রিম কাম ট্রু। তবে তিনি বাংলাদেশের জন্যই অপেক্ষা করছেন। পতাকা হাতে সেই বার্তা দিয়েছেন তিনি ফেসবুকে।
উচ্ছাস যেন বাঁধ মানছে সাফার ইয়েলো ক্যানারি লুকে
ব্রাজিলের জার্সির সঙ্গে সাফা পরেছেন ওয়াশড ডেনিমের ফ্লেয়ার প্যান্ট। হালকা মেকওভারে আছে ন্যুড রেইজিন। চোখে তেমন কিছু না দিলেও মোহনীয় লাগছে সাফাকে। চুলে সফট কার্লসে কপার হাইলাইট।
ব্রাজিল প্রিয় দল হলেও পতাকায় হাতে বাংলাদেশের স্বপ্ন
সাফা কবির ব্রাজিলের খেলা দেখলেও তার হাতে ছিল বাংলাদেশের পতাকা। তিনি ফেসবুকে পোস্ট করে জানান, বাংলাদেশের মাটিতে খেলা দেখানোর স্বপ্ন তার। এইদিন এখানেই বাংলাদেশের খেলা দেখানোর স্বপ্নের কথা জানান তিনি।



