বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমারের সাম্প্রতিক সিনেমা 'ভূত বাংলা' বক্স অফিসে ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। মাত্র ১০ দিনের মধ্যেই সিনেমাটি এই মাইলফলক স্পর্শ করে, যা অক্ষয়ের ক্যারিয়ারে আরও একটি ১০০ কোটি রুপির সিনেমা যুক্ত করল।
১০০ কোটি ক্লাবের শুরু
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত 'গজনি' ছিল প্রথম ভারতীয় সিনেমা যা ১০০ কোটি রুপি ব্যবসা করে। আমির খানের এই সিনেমার মাধ্যমেই বলিউডে '১০০ কোটির ক্লাব'-এর সূচনা হয়। এরপর একাধিক সিনেমা এই ক্লাবে জায়গা করে নিয়েছে।
পাঁচ অভিনেতার তালিকা
পঞ্চম স্থানে রণবীর সিং
রণবীর সিংয়ের ক্যারিয়ারে মোট ৯টি সিনেমা ১০০ কোটির ক্লাবে রয়েছে। সিনেমাগুলো হলো— 'ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ', 'ধুরন্ধর', 'পদ্মাবত', 'সিম্বা', 'বাজিরাও মাস্তানি', 'গল্লি বয়', '৮৩', 'গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা' এবং 'রকি অউর রানি কি প্রেম কাহানি'।
চতুর্থ স্থানে শাহরুখ খান
বলি বাদশাহ শাহরুখ খানের ১০টি সিনেমা ১০০ কোটি রুপির ক্লাবে রয়েছে। সিনেমাগুলো হলো— 'জওয়ান', 'পাঠান', 'চেন্নাই এক্সপ্রেস', 'ডাংকি', 'হ্যাপি নিউ ইয়ার', 'রইস', 'দিলওয়ালে', 'রা.ওয়ান', 'যব তাক হ্যায় জান' এবং 'ডন ২'।
তৃতীয় স্থানে অজয় দেবগন
অজয় দেবগনের ১৬টি সিনেমা ১০০ কোটির ক্লাবে রয়েছে। উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো— 'তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র', 'দৃশ্যম ২', 'গোলমাল এগেইন', 'সিংঘম এগেইন', 'টোটাল ধামাল', 'শয়তান', 'সিংঘম রিটার্নস', 'গোলমাল ৩', 'সন অফ সর্দার', 'রেড', 'দে দে পেয়ার দে', 'বোল বচ্চন', 'রেইড ২', 'সিংঘম', 'শিবায়' এবং 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'।
দ্বিতীয় স্থানে সালমান খান
সালমান খানের ঝুলিতে ১৮টি ১০০ কোটি রুপির সিনেমা রয়েছে। সিনেমাগুলো হলো— 'টাইগার জিন্দা হ্যায়', 'বজরঙ্গি ভাইজান', 'সুলতান', 'টাইগার ৩', 'কিক', 'ভারত', 'প্রেম রতন ধন পায়ো', 'এক থা টাইগার', 'রেস ৩', 'দাবাং ২', 'বডিগার্ড', 'দাবাং ৩', 'দাবাং', 'রেডি', 'টিউবলাইট', 'কিসি কা ভাই কিসি কি জান', 'জয় হো' এবং 'সিকান্দার'।
শীর্ষে অক্ষয় কুমার
অক্ষয় কুমার ভারতের প্রথম অভিনেতা যার ২০টি সিনেমা ১০০ কোটির ক্লাবে রয়েছে। 'ভূত বাংলো' (১০ দিনে ১১৩.৪০ কোটি) সহ তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো— 'হাউজফুল ২' (১১১.৭৯ কোটি), 'রাউডি রাঠোর' (১৩১.২১ কোটি), 'হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি' (১১২.৪৪ কোটি), 'এয়ারলিফট' (১২৩.৪৬ কোটি), 'হাউসফুল ৩' (১০৮.০৭ কোটি), 'রুস্তম' (১২৪.৪৫ কোটি), 'জলি এলএলবি ২' (১০৭.৭৭ কোটি), 'টয়লেট: এক প্রেম কথা' (১৩২.০৭ কোটি), 'গোল্ড' (১০২.০১ কোটি), '২.০' (১৮৫.৮৯ কোটি), 'কেশরি' (১৫১.৮৭ কোটি), 'মিশন মঙ্গল' (১৯২.৬৭ কোটি), 'হাউসফুল ৪' (২০৫.৬০ কোটি), 'গুড নিউজ' (১৯৬.৩৩ কোটি), 'সূর্যবংশী' (১৯৫.৫১ কোটি), 'ওএমজি ২' (১৫০ কোটি), 'স্কাই ফোর্স' (১৩৪.৯৩ কোটি), 'হাউসফুল ৫' (১৯৮.৪১ কোটি) এবং 'জলি এলএলবি ৩' (১০০.৮৫ কোটি)।
অক্ষয় প্রথম এই ক্লাবে প্রবেশ করেন ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত 'হাউসফুল ২' সিনেমার মাধ্যমে। বর্তমানে তিনি এই তালিকার শীর্ষে অবস্থান করছেন।



