অভিষেকের ৩০ মাস পর একাদশে রিপন মন্ডল
অভিষেকের ৩০ মাস পর একাদশে রিপন মন্ডল

অবশেষে একাদশে জায়গা করে নিয়েছেন পেসার রিপন মন্ডল। তবে এই ম্যাচ তার ‘অভিষেক’ নয়। বরং এই ম্যাচকে বলা যায় ৩০ মাস পর দলে ফেরার ম্যাচ।

রিপন মন্ডলের অভিষেক হয়েছিল ২০২৩ এশিয়ান গেমসে। সেই ম্যাচগুলো আন্তর্জাতিক মর্যাদা পেয়েছিল, সে কারণে রিপনসহ একাধিক ক্রিকেটারের অভিষেক হয়ে যায় সেই আসরেই। তবে এরপর থেকে দলে আর সুযোগ পাননি তিনি। এবারই ডাক পেলেন, এবার ঢুকে গেছেন একাদশেও।

রিপনসহ দলে আছেন তিন পেসার। তানজিম হাসান সাকিব আর শরিফুল ইসলাম থাকবেন পেস বিভাগ সামলানোর দায়িত্বে। সঙ্গে দুই স্পিনার হিসেবে আছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশ একাদশ

  • লিটন দাস (অধিনায়ক)
  • তানজিদ হাসান তামিম
  • পারভেজ হোসেন ইমন
  • সাইফ হাসান
  • তাওহীদ হৃদয়
  • শামীম পাটোয়ারী
  • শেখ মেহেদী হাসান
  • রিশাদ হোসেন
  • তানজিম হাসান সাকিব
  • শরীফুল ইসলাম
  • রিপন মন্ডল

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের এই ম্যাচে রিপনের ফেরা দলের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন। তার প্রত্যাবর্তন দলের পেস আক্রমণে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ