আম্মারের অশ্লীলতা কি পারিবারিক ঐতিহ্য? ছাত্রদল নেত্রীর প্রশ্ন
আম্মারের অশ্লীলতা কি পারিবারিক ঐতিহ্য? ছাত্রদল নেত্রীর প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে সালাহউদ্দিন আম্মারের মায়ের একটি পোস্টকে কেন্দ্র করে সমালোচনামূলক মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা। শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি এই পোস্ট প্রকাশ করেন।

ছাত্রদল নেত্রীর বক্তব্য

এষা দাবি করেন, সালাহউদ্দিন আম্মারের মায়ের ফেসবুক পোস্টটি আম্মার নিজে শেয়ার করে নিজের পিআর টিমের সহায়তায় প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু একই বিষয় যখন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়, তখন সাধারণ মানুষের মধ্যে এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির প্রতি তীব্র বিতৃষ্ণা দেখা দেয়। তিনি লেখেন, দুইটি পত্রিকা পজিটিভ টোনে সংবাদ প্রকাশ করলেও কমেন্ট সেকশনে সাধারণ মানুষ আম্মারের মাকে কঠোরভাবে সমালোচনা করেছে। মানুষ এদের কাছ থেকে রেহাই চায়।

ব্যক্তিগত ও পারিবারিক প্রশ্ন

একই পোস্টে জাহিন বিশ্বাস এষা আম্মারকে ঘিরে ব্যক্তিগত ও পারিবারিক বিষয়েও প্রশ্ন তোলেন। তিনি লেখেন, আম্মারের মায়ের কাছে প্রশ্ন রইল, আম্মারের অশ্লীলতা কি পারিবারিক ঐতিহ্য? আম্মারের পিআর টিমের বিশাল খরচ কি পারিবারিকভাবে বহন করা হয়, নাকি জামায়াত-শিবিরের ফান্ড থেকে? তবে এসব অভিযোগের বিষয়ে সালাহউদ্দিন আম্মার বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাকসু নির্বাচনের প্রেক্ষাপট

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী ছিলেন জাহিন বিশ্বাস এষা। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বিরের কাছে ১ হাজার ২০ ভোটে পরাজিত হন। অন্যদিকে, আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস (সাধারণ সম্পাদক) পদে নির্বাচন করে সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে জয়ী হন। তিনি মোট ১১ হাজার ৪৯৭ ভোট পান, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পান ৫ হাজার ৭২৭ ভোট। উল্লেখ্য, আম্মার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ