বিয়ে না করার সমালোচনায় কড়া জবাব শমিতা শেঠির
বিয়ে না করার সমালোচনায় কড়া জবাব শমিতা শেঠির

বলিউড অভিনেত্রী শমিতা শেঠি, যিনি ‘মোহাব্বাতে’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন, তার বয়স এখন ৪৭ বছর। তবে তিনি এখনো বিবাহিত নন। এই কারণে তাকে নিয়ে সমাজের নানা মহলে সমালোচনা চলছে। সম্প্রতি এক ইনস্টাগ্রাম স্টোরিতে একজন ব্যবহারকারী তাকে কটাক্ষ করে লেখেন, ‘আপনার বয়স হয়ে গেছে, আগের মতো আর নেই।’

শমিতার কড়া জবাব

এই মন্তব্যের জবাবে শমিতা লেখেন, ‘হ্যাঁ, আমি আলাদা দেখাব। সময়ের সঙ্গে সবকিছু বদলায়, এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। শারীরিক সৌন্দর্যও চিরস্থায়ী নয়। কিন্তু আমার বয়স অনুযায়ী আমি সুস্থ, ফিট এবং সুখী। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বিয়ে নিয়ে আরেক প্রশ্ন

আরেকটি মন্তব্যে বলা হয়, ‘সময়মতো বিয়ে করলে এখন আপনার সন্তানেরাও বড় হয়ে যেত।’ এই মন্তব্যে শমিতা আরও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘তো? আপনি তো খুব স্বাভাবিক একটা কথাই বললেন। কিন্তু বিয়ে করে আপনি এমন কী উল্টে ফেলেছেন ভাই?’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিনেত্রীর পরামর্শ

শমিতা আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের মতো অবিবাহিত নারীদের ফলো করেন কেন? শুধু বয়স নিয়ে কটাক্ষ করতে আর আপনাদের গুহামানবসুলভ, পুরুষকেন্দ্রিক চিন্তাভাবনা চাপিয়ে দিতে? দয়া করে আমাকে একটা উপকার করুন—এখনই আনফলো করুন।’

উল্লেখ্য, শমিতা শেঠি বলিউডে তার অভিনয় দক্ষতা ও ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচিত। বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে তিনি বরাবরই স্পষ্টবাদী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ