সাই মাঞ্জরেকরকে একেবারে খাঁটি ফ্যাশনিস্তা বলতে হয়। তিনি জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মহেশ মাঞ্জরেকরের কন্যা। সবচেয়ে বড় ব্যাপার হলো, মাত্র ১৭ বছর বয়সে সালমান খানের বিপরীতে 'দাবাং-থ্রি'তে তাঁর সর্বকনিষ্ঠ নায়িকা হিসেবে ডেব্যু করার সুযোগ পান তিনি। তাঁদের ৩৭ বছরের বয়সের ব্যবধান নিয়ে অনেক কথা হয়েছে। ২০১৯ সালের এই সিনেমাটি সুপারফ্লপ হয়। এর পর এত বড় এক্সপোজার পাওয়া সাই ধীরে ধীরে যেন হারিয়েই যাচ্ছেন। তবে ইন্সটাগ্রাম বলছে, ফ্যাশনে এখনও তিনি টপ নচ।
সাইয়ের ফ্যাশন লুকস
কালো এক্সট্রিম কাট আউট গাউনে সাই। কানে লম্বা সাদা পাথরের ঝোলানো দুল।
কালো বডি স্যুট আর টাইটস পরেছেন তিনি এখানে।
র্যাপ প্যাটার্নের বডিসে নট ডিটেইলিং। সাইকে দেখা যাচ্ছে কফি রঙের কাট আউট ড্রেস আর চূড়া খোঁপায়।
বডিকন ন্যুড ড্রেসে সাই।
স্ট্র্যাপলেস স্যাটিন মিনিড্রেসের লুকে দেখা যাচ্ছে এই ফ্যাশনিস্তাকে।
সিকুইন ব্লাউজ আর কালো ফিউশন শাড়িতে থাই স্লিট লুকে সাই।
ধূসর নিটেড টপের সঙ্গে তিনি পরেছেন ফ্লেয়ার জিন্স।
থাই স্লিট বেইজ-ধূসর ড্রেসের ওপরে সাই পরেছেন ব্রঞ্জ ব্লেজার।
এখানেও ফিউশন শাড়ির লুক। তবে এথনিক ভাব বেশি।
অফ হোয়াইট স্কার্ট আর স্লিভলেস টপে দেখা যাচ্ছে সাইকে।
ছবি: ইন্সটাগ্রাম



