বলিউডের এই সময়ের সবচেয়ে লম্বা অভিনেত্রী তিনি। তাঁর চেয়ে লম্বা একজনের কথাই জানা যায়। তিনি যুক্তা মুখী। নতুন সিনেমা 'ককটেল ২'-এর প্রচারণায় হাজির হন তিনি চোখধাঁধানো এক মিনিস্কার্টের লুকে। ৫ ফুট ১০ ইঞ্চির দীর্ঘাঙ্গী কৃতি শ্যাননের এই আবেদনময় লুক এখন ভাইরাল।
মিনি স্কার্টের বিস্তারিত বর্ণনা
অ্যাসিমেট্রিক হেমলাইনের বহুবর্ণিল মিনিস্কার্ট পরেছেন কৃতি। শিভান ও নরেশের ডিজাইনে এই স্কার্টে আছে উজ্জ্বল সব ওশান স্টোনের রং। থ্রিডি প্রিন্টের ফুলেল এমবেলিশমেন্ট করা হয়েছে স্কার্টে।
অন্যান্য পোশাক ও আনুষাঙ্গিক
সিম্পল সাদা ট্যাংক টপে সব মনোযোগ স্কার্টের দিকেই থাকছে। এর সঙ্গে ফ্ল্যাট স্যান্ডেল বেছে নিয়েছেন কৃতি। ন্যুড কমলা লিপস আর হালকা মেকওভারের সঙ্গে এলোমেলো লম্বা চুল আর কানে গলায় আঙুলে হালকা গয়না। পায়ের শিমারি ব্রঞ্জ টোন মিনিস্কার্টের লুককে সম্পূর্ণ করেছে।
ছবি: ইনস্টাগ্রাম। প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৪:০২।



