প্রতারণার মামলায় জনপ্রিয় অভিনেত্রী বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার রায়ে অভিনেত্রীকে দোষী সাব্যস্ত করে এই সাজা দেওয়া হয়। অন্যদিকে, রাজধানীতে অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার। তিনি বলেন, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া গুগলে সার্চে আসছে বড় ধরনের পরিবর্তন। বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে পিডিবি। ২০ চুক্তিতে স্বাক্ষর করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় হাইকোর্ট বিস্ময় প্রকাশ করেছে। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় প্রধানমন্ত্রী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের সহায়তা চেয়েছেন শিক্ষামন্ত্রী। চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করেছেন আরেক ভাই।


