মৌনী রায়ের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিল ‘ব্রহ্মাস্ত্র’
মৌনী রায়ের ক্যারিয়ার বদলে দিল ব্রহ্মাস্ত্র

বাংলি কন্যা মৌনী রায়ের অভিনয় জীবন ১৯ বছরের দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। তবে এত দিন ধরে তিনি একই ধরনের চরিত্রে অভিনয় করে আসছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একটি সিনেমা তাঁর চিরাচরিত ইমেজ বদলে দিয়েছে।

ক্যারিয়ারের শুরু টেলিভিশন দিয়ে

মৌনী রায়ের অভিনয়জীবন শুরু হয় বহুল জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’-এর মাধ্যমে। এরপর তিনি ‘নাগিন’, ‘সতী’, ‘মহাদেব’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন। এসব ধারাবাহিকে তাঁকে শাড়ি পরা সাদাসিধে ভারতীয় নারী হিসেবে দেখা গিয়েছে। এমনকি অক্ষয় কুমারের ‘গোল্ড’ ছবিতেও একই চরিত্রে ধরা দিয়েছিলেন তিনি।

‘ব্রহ্মাস্ত্র’ ও ‘সুলতান অব দিল্লি’র প্রভাব

মৌনী মনে করেন, অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘এই ছবির জুনুন চরিত্রটি আমার ক্যারিয়ারকে ইতিবাচক মোড় দিয়েছে। এই ছবির পর দর্শক আমাকে অন্যভাবে দেখতে শুরু করেছেন।’ শুধু ‘ব্রহ্মাস্ত্র’ নয়, ওয়েব সিরিজ ‘সুলতান অব দিল্লি’ও তাঁকে নতুন পরিচয় দিয়েছে। মিলন লুথারিয়া পরিচালিত এই সিরিজে মৌনীকে ক্যাবারে ড্যান্সার হিসেবে দেখা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মৌনী আরও বলেন, ‘আমি মনে করি না “ব্রহ্মাস্ত্র” করেই আমি থেমে যাব। আমি কখনো থামিনি। আমি মনে করি, এটাই আমাকে সবকিছু শিখিয়েছে। এই ফিল্মি ভ্রমণ থেকে আরও অনেক কিছু শিখতে চাই।’

বিলাসবহুল জীবনযাপন

মুম্বাইয়ে মৌনী রায়ের ২৫ কোটি রুপির বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। বিপুল সম্পত্তির পাশাপাশি প্রিমিয়াম গাড়ির প্রতিও তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। তাঁর গ্যারেজে রয়েছে ‘মার্সিডিজ জিএলএস ৩৫০ডি’, যার মূল্য আনুমানিক এক কোটি রুপি। এ ছাড়া রয়েছে ‘মার্সিডিজ বেঞ্জ ই ক্লাস’, যার আনুমানিক মূল্য ৬৭ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পারিশ্রমিক ও ব্যক্তিগত জীবন

কোনো অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি বা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনি প্রায় ৫০ লাখ থেকে এক কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন। ব্যক্তিগত জীবন সম্পর্কে মৌনী বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন। একসময় নির্মাতা অয়ন মুখার্জির সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তিনি তা নিশ্চিত করেননি।

২০১৯ সালের নববর্ষ উদ্‌যাপনের সময় দুবাইয়ে পরিচিতদের মাধ্যমে প্রথম দেখা হয় মৌনী ও সুরজের। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে এবং প্রায় দুই বছর সম্পর্কের পর পরিবারের সম্মতিতে ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় তাদের বিয়ে হয়।