জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক
কারিনা কায়সারের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক

লিভারের জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। তিনি জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদের মেয়ে এবং কিংবদন্তি দাবাড়ু রানী হামিদের নাতনি। সেই সূত্রে দেশের ক্রীড়াঙ্গনেও কারিনার পরিচিতি ছিল ব্যাপক। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে।

জামাল ভূঁইয়ার শোক

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন, ‘আমাদের কিংবদন্তি ফুটবলার মোহাম্মদ কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের মৃত্যুতে কায়সার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও প্রার্থনা রইলো। অনুগ্রহ করে তাদের জন্য দোয়া করবেন।’

নিয়াজ মোর্শেদের প্রতিক্রিয়া

প্রাণবন্ত স্বভাবের কারিনার মৃত্যুতে গভীরভাবে ব্যথিত দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদও। তিনি বলেছেন, ‘কারিনা খুবই প্রাণবন্ত ছিল। হঠাৎ এত দ্রুত অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে চলে গেলো। শুনলাম বিদেশে চিকিৎসায় কিছুটা উন্নতিও হয়েছিল। এরই মধ্যে আমাদের সবাইকে ছেড়ে চলে গেলো। আমার নিজেরই খুব কষ্ট লাগছে। কারিনার পরিবারের জন্য এই শোক কাটিয়ে ওঠা খুবই কঠিন।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সৈয়দ রুম্মনের স্মৃতিচারণ

কায়সার হামিদের দীর্ঘদিনের সতীর্থ সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বিরও স্মৃতিচারণ করেছেন কারিনাকে নিয়ে। তিনি বলেছেন, ‘আমাদের চোখের সামনেই কারিনা বড় হয়েছে। বাবার সঙ্গে মোহামেডান ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানেও আসতো। সেই ছোট্ট কারিনা নিজের যোগ্যতায় দেশজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছিল। কীভাবে কী হয়ে গেলো!’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের ক্রীড়া ঐতিহ্য

কারিনার দাদা কর্নেল (অব.) এম এ হামিদ ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। দেশে হ্যান্ডবলের প্রসারে তার অবদান ছিল উল্লেখযোগ্য। কারিনার ছোট চাচা ববি হামিদও হ্যান্ডবল খেলেছেন। এছাড়া স্কোয়াশের উন্নয়নে কাজ করেছেন কায়সার হামিদের আরেক ভাই সোহেল হামিদ, যিনি এই ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন।

জোবেরা রহমান লিনুর বক্তব্য

বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ টিটি তারকা জোবেরা রহমান লিনু কারিনার মা লোপার ঘনিষ্ঠ বন্ধু। কারিনার মৃত্যু যেন তাকেও স্তব্ধ করে দিয়েছে। তিনি বলেছেন, ‘লোপা ভারত থেকে গতকাল আমাকে খবরটি দেয়। এরপর থেকে এতটাই খারাপ ও বিষণ্ন লাগছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।’