মানিকগঞ্জে হাতুড়ি দিয়ে ভাবি ও ভাতিজাকে হত্যা, বড় ভাই আহত
মানিকগঞ্জে হাতুড়ি দিয়ে ভাবি ও ভাতিজা হত্যা

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ভাবি ও দেড় বছরের শিশু ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বড় ভাইও গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার বাচামারা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ও আহতদের পরিচয়

নিহতরা হলেন বাচামারা এলাকার আমিনান খাতুন (২৮) ও তাঁর দেড় বছরের ছেলে আসওযাদ। আহত অবস্থায় আমিনানের স্বামী আবদুস সালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আগে বাচামারা গ্রামে বড় ভাই আবদুস সালামের বাড়িতে বেড়াতে আসেন ছোট ভাই মো. ইউসুফ। গতকাল রাত ১০টার দিকে ইউসুফ হঠাৎ করে ভাবি আমিনান খাতুন ও তাঁর শিশুপুত্র আসওযাদকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। কিছুক্ষণ পর বড় ভাই সালাম বাড়িতে ফিরলে তাঁকেও একই অস্ত্র দিয়ে আঘাত করেন ইউসুফ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনাস্থলটি উপজেলা সদর থেকে বেশ দূরবর্তী ও যমুনা নদীবেষ্টিত দুর্গম বাচামারা এলাকায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাই ভাবি ও ভাতিজাকে হত্যা করে পরে বড় ভাইকেও হত্যার চেষ্টা করে।

অভিযুক্ত পলাতক

ঘটনার পর থেকে অভিযুক্ত মো. ইউসুফ পলাতক। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ