বনলতা এক্সপ্রেস প্রদর্শনী বন্ধের নিন্দা ছাত্র ফেডারেশনের
বনলতা এক্সপ্রেস প্রদর্শনী বন্ধের নিন্দা ছাত্র ফেডারেশনের

ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। শনিবার (৩০ মে) যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ এ কথা বলেন।

প্রদর্শনী বন্ধের কারণ

বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনীর কথা ছিল। কিন্তু কওমি মাদ্রাসা ছাত্র ঐক্য ও হেফাজতে ইসলামের হুমকির মুখে এই সিনেমার প্রদর্শনী বন্ধ করা হয়েছে।

প্রশাসনের ভূমিকা

এতে আরও বলা হয়, এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও সরকারের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। উপরন্ত তারা সিনেমা প্রদর্শনী না করতে উদ্যোক্তাদের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করেছেন এমনকি প্রদর্শনীর জন্য যে স্কুলের অনুমতি নেওয়া হয়েছিলো তাও বাতিল করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তারা বলেন, স্থানীয় প্রশাসন ও সরকারের যেখানে দায়িত্ব ছিল সিনেমা প্রদর্শনীর জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তার বন্দোবস্ত করা, তারা সেটি না করে বরং এই ফ্যাসিবাদী আচরণের পক্ষে থাকছেন। যার মাধ্যমে কার্যত সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

দাবি

অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটিকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে তাদের সিনেমার প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণ ও একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মাজার-খানকা, সাংস্কৃতিক ও গণমাধ্যম অফিসে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান ছাত্র ফেডারেশন নেতারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ