অলংকরণ: তুলিওই দূর আকাশের সান্ধ্য আবিরের ভাঁজের রংবেরঙের মেঘেদের মতো একদিন আমিও মেঘ হব। উড়ে উড়ে গোধূলির লালিমা ছুঁয়ে জেনে নেব সন্ধ্যাকাশে সাঁঝ আর সূর্যের সঙ্গমে—ঠিক কতটা সুখ আর কতটাই–বা বিরহ মিলেমিশে এতটা অগ্নিলা হয় অস্তরাগ রেখা!
মুক্তির আকাঙ্ক্ষা
দিগ্ভ্রান্ত পেঁজা তুলো মেঘদলের সাথে উড়ে আকাশের বিশালতা ছোঁব—মুক্তি ছোঁব... ছোঁব বিহঙ্গী জীবন। নতমুখী নয়, শুধু ঊর্ধ্বমুখীই উড়ব... ভুলেও তাকাব না এই রংচটা পৃথিবীর দিকে।
ফিরে না আসার প্রতিজ্ঞা
আমি ফিরব না, বৃষ্টি হয়ে ঝরারও কোনো সাধ নেই আমার। পৃথিবী আমাকে আকর্ষণ করে না আর নিজেকে এখন আপাদমস্তক নির্বোধই মনে হয়! হয়তো তাই এই রঙিন বসুধার মানুষদের মুখোশের রঙেই গুলিয়ে ফেলি!
বন্ধুদের লেখা থেকে আরও পড়ুন বন্ধুসভা কবিতা/ছড়াকবিতা



