কেটি পেরির সঙ্গে বিশ্বকাপ মঞ্চে গাইলেন ১০ বছর বয়সী টিয়াস লুকা
কেটি পেরির সঙ্গে বিশ্বকাপে গাইলেন ১০ বছর বয়সী টিয়াস

ফুটবল বিশ্বকাপের মঞ্চে কেটি পেরির সঙ্গে ‘ওয়ান্ডার’ গানটি গাইতে দেখা গেছে ১০ বছর বয়সী এক শিশুকে। তার নাম টিয়াস লুকা। নরওয়ের এই শিশুটির সঙ্গে কেটি পেরির পরিচয় অবশ্য আরও পাঁচ বছর আগের। তখন লুকার একটি ছোট্ট টিউন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম শুনেছিলেন কেটি পেরি।

অনুপ্রেরণা থেকে বিশ্বমঞ্চ

কেটি পেরির ষষ্ঠ অ্যালবামে থাকা ‘ওয়ান্ডার’ গানটির অনুপ্রেরণা সেখান থেকেই। টিয়াস লুকা ২০২১ সালে রেকর্ড করেছিল ছোট্ট দুটি লাইন—‘ওয়ান ডে হোয়েন ইউ আর ওল্ডার/উইল উই স্টিল লুক আপ ইন ওয়ান্ডার’। আর সেই অংশই পেরিকে পুরো গানটি তৈরি করতে অনুপ্রাণিত করে। পেরির গাওয়া গানটির শুরু ও শেষ অংশে টিয়াস লুকার সেই কণ্ঠটাও রেখে দেওয়া হয়।

পরিবার ও সংগীতের প্রভাব

নরওয়ের ড্রামেন শহরে পরিবারের সঙ্গে থাকে টিয়াস লুকা। তার বাবা কেন্ট সুন্ডবার্গ একটি পপ ব্যান্ডের সদস্য, আর মা মালিন মেলো কনটেন্ট ক্রিয়েটর। টিয়াসের চাচাও তার বাবার ব্যান্ড ‘ডাংকিবয়’–এর সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকেই তাই সংগীতময় পরিবেশে বেড়ে উঠেছে টিয়াস। গান তৈরি, রেকর্ডিং, কনসার্টে গাওয়ার মতো বিষয়গুলো টিয়াস লুকার কাছে সবচেয়ে পরিচিত দৃশ্য।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক মাধ্যমে পরিচিতি

টিয়াস লুকা বিভিন্ন জনপ্রিয় গানের কাভার প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছে। বিভিন্ন মাধ্যমে তার কয়েক লাখ ফলোয়ার রয়েছে। বাস্তবের ৭০ হাজার দর্শকের সামনে কেটি পেরির সঙ্গে গান গেয়ে টিয়াস এখন বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের সামনে চলে গেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখন অনলাইনে সার্চ করা হচ্ছে লুকাকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ