ঈদে পরীমনির নতুন গান ‘জোছনা’ মুক্তি পেল
ঈদে পরীমনির ‘জোছনা’ গান মুক্তি

ঈদ বিনোদনে অনেক তারকার অনেক চলচ্চিত্র মুক্তির খবর এলেও ঢালিউড হার্টথ্রব চিত্রনায়িকা পরীমনির কোন খবর পাচ্ছিলেন না তার ভক্তরা। কেবল বিটিভিতে ঈদ আনন্দমেলায় এক ঝলক তাকে দেখা যাবে এমনটাই জানা ছিল। কিন্তু এবার সত্যি সত্যিই ঈদ বিনোদনে হাজির হলেন পরীমনিও। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘ডোডোর গল্প’।

প্রথম গান ‘জোছনা’ প্রকাশ

তার আগে ঈদ উপলক্ষে প্রকাশিত হল চলচ্চিত্রটির প্রথম গান ‘জোছনা’। স্যামুয়েল হকের কথায় এবং দেশবরেণ্য সুরকার প্রিন্স মাহমুদের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ব্যান্ডদল ‘আভাস’-এর তানজির তুহিন। গানটির সংগীতায়োজন করেছেন শাকের রাজা।

চলচ্চিত্রের বিবরণ

রেজা ঘটকের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় ‘ডোডোর গল্প’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্র ‘কাজল চৌধুরী’র ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। সিনেমাটিতে তার বিপরীতে ‘রায়হান’ নামের এক ফটোগ্রাফারের চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক সাইমন সাদিককে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই দুই তারকা ছাড়াও চলচ্চিত্রটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, শহিদুল আলম সাচ্চু ও আহসান হাবিব নাসিমসহ অনেকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ