প্রলয় সিনেমা নিয়ে আসছেন রণবীর সিং, ডন-৩ থেকে সরে দাঁড়ানোর কারণ জানা গেল
প্রলয় সিনেমা নিয়ে আসছেন রণবীর সিং, ডন-৩ ছাড়লেন কেন

বলিউড অভিনেতা রণবীর সিং ‘ধুরন্ধর’ সিনেমার ব্লকবাস্টার সাফল্যের পর ফারহান আখতারের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির কাজ শুরু করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা থেকে সরে দাঁড়ান। এ কারণে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের শাস্তির মুখে পড়েন তিনি। তবে অভিনেতা কোনো প্রতিক্রিয়া না দিয়ে ১৮ মাসের মৌনব্রত পালনের সিদ্ধান্ত নেন।

‘প্রলয়’ সিনেমার জন্যই বিরতি

বলিউড সূত্রে জানা গেছে, রণবীর সিং আসন্ন ‘প্রলয়’ সিনেমার প্রস্তুতির জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৫ সালের ডিসেম্বরে তিনি স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিদেশে ছুটি কাটানোর সময় জানতে পারেন যে দেশে ফিরে ‘ডন-৩’ নয়, বরং পরিচালক জয় মেহেতার ‘প্রলয়’ সিনেমার কাজ শুরু করবেন। সে কারণেই প্রস্তুতির জন্য বিরতি নেন তিনি।

মেগাবাজেটের পোস্ট-অ্যাপোক্যালিপটিক গল্প

‘প্রলয়’ সিনেমা ৩০০ কোটি টাকা বাজেটে নির্মিত হচ্ছে। এটি একটি ‘পোস্ট-অ্যাপোক্যালিপটিক’ বা মহাবিপর্যয়-পরবর্তী অধ্যায়ের গল্প। জঙ্গি হামলার প্রেক্ষাপটে কীভাবে একজন সুপারহিরো হয়ে উঠবেন রক্ষাকর্তা রণবীর সিং, সেই গল্পই ফুটে উঠবে এই সিনেমায়। এক জঙ্গি হামলায় এক দম্পতির টিকে থাকার লড়াইও দেখা যাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শুটিং শুরু সেপ্টেম্বরে, লোকেশন অস্ট্রেলিয়া

সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে ‘প্রলয়’ সিনেমার শুটিং শুরু হবে। একটি বড় অংশের শুটিং হবে অস্ট্রেলিয়ায়। বর্তমানে সেখানেই সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। পরিচালক জয় মেহেতার টিম অস্ট্রেলিয়ায় এমন সব টেকনিশিয়ানদের নিয়ে কাজ করছেন, যারা এর আগে আন্তর্জাতিক মানের প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন।

নায়িকা কল্যাণী প্রিয়দর্শন, তবে পরিবর্তনের সম্ভাবনা

এখন পর্যন্ত নায়িকা হিসেবে কল্যাণী প্রিয়দর্শনকে ভাবা হয়েছে, তবে ভবিষ্যতে মুখবদলের সম্ভাবনা রয়েছে। রণবীর সিং নিজেও সিনেমাটিকে ব্লকবাস্টার করতে নিজস্ব ভাবনাচিন্তা শেয়ার করছেন নির্মাতাদের সঙ্গে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ