হিন্দি সিনেমার অন্যতম সেরা নির্মাতা গুরু দত্ত মাত্র ৩৯ বছরের জীবনে মাত্র ৮টি ছবি বানিয়েছিলেন। তাঁর ব্যক্তিগত জীবনও ছিল জটিল ও ট্র্যাজেডিতে ভরা। প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পী গীতা দত্তর সঙ্গে তাঁর বিয়ে হয়। শুরুতে গীতা দত্তই ছিলেন বেশি জনপ্রিয়, কিন্তু গুরু দত্তের ক্যারিয়ার সাফল্যের শিখরে উঠলে গীতার কর্মজীবন ম্লান হতে থাকে।
ওয়াহিদা রেহমানের প্রভাব
অভিনেত্রী ওয়াহিদা রেহমানের সঙ্গে গুরু দত্তের গুঞ্জন তাঁদের দাম্পত্যে ফাটল ধরায়। এই সম্পর্ক বাঁচাতে গুরু দত্ত 'গৌরী' ছবিটি নির্মাণ করেন, কিন্তু সেই ছবিও ব্যর্থ হয়।


