দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহীদ
দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহীদ

বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের এক তরুণ শিক্ষার্থী দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ত্যাগ করে আর্জেন্টিনায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাওহীদ ইসলাম নামের এই তরুণ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

ব্রাজিল ছাড়ার কারণ

সারাদেশে ব্রাজিলের জার্সি পরা অবস্থায় চোর, ছিনতাইকারীসহ নানা অপরাধী ধরা পড়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন। তাওহীদ বলেন, 'খেলায় হার জিত থাকবে সেটা স্বাভাবিক। কিন্তু দেশব্যাপী ব্রাজিলের জার্সি পড়া চোর ধরা পড়ায় আমি মর্মাহত। শুধু চুরি নয়, ব্রাজিলের সমর্থকরা তাদের জার্সি পরে ইভটিজিংও করছে। এই কারণে আমার বান্ধবীরা আমাকে লজ্জা দেয়।'

দুধ ও সেভেন আপ দিয়ে গোসল

রোববার (১৪ জুন) দুপুরে কলেজের জিরো পয়েন্টে বসে তিনি দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করেন। এসময় আর্জেন্টিনার সমর্থকরা তাকে বরণ করে নেয়। ঘটনাস্থলে উপস্থিত আকিবুল ইসলাম জানান, 'দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে এবং শপথ বাক্য পাঠ করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগ দিয়েছে তাওহীদ। আমরা তাকে স্বাগত জানিয়েছি।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক মাধ্যমে ভাইরাল

সেভেন আপ ও দুধ দিয়ে গোসলের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাওহীদ জানান, বান্ধবীর কথায় অনুপ্রাণিত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ