ডিক্যাপ্রিওকে নিয়ে কৌতুক, সঞ্চালককে পাস্তা উপহার
ডিক্যাপ্রিওর জবাব: সঞ্চালককে পাস্তা উপহার

এবারের গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে সঞ্চালক নিকি গ্লেসার লিওনার্দো ডিক্যাপ্রিওকে নিয়ে মজা করেন। তাঁর ঠাট্টার মূল বিষয় ছিল ডিক্যাপ্রিওর ব্যক্তিগত জীবন, বিশেষ করে তাঁর প্রেমিকাদের বয়স নিয়ে। হাসির ছলে তিনি বলেন, ‘ডিক্যাপ্রিও তাঁর অসাধারণ ক্যারিয়ারের সব অর্জনই করেছেন তাঁর গার্লফ্রেন্ডের বয়স ৩০ হওয়ার আগেই!’

ঠাট্টার জবাবে পাস্তা উপহার

সাধারণত এমন ঠাট্টার পর অনেকে বিরক্ত হন। কিন্তু লিওনার্দো ডিক্যাপ্রিও মজার জবাব দেন। সম্প্রতি ‘দ্য টুনাইট শো’-তে এসে গ্লেসার জানান, তিনি যাঁদের নিয়ে মজা করেন, তাঁদের সবাইকে পরে ফুল পাঠান—এক ধরনের সৌজন্য হিসেবে। কিন্তু এবার উল্টো ঘটনা ঘটেছে। ডিক্যাপ্রিও তাঁকে পাঠিয়েছেন তিন ঝুড়িভর্তি পাস্তা!

পাস্তা প্রসঙ্গের সূত্র

এই পাস্তা পাঠানোর পেছনে আরও একটি মজার যোগসূত্র আছে। গ্লেসার তাঁর মনোলগে উল্লেখ করেছিলেন, ১৯৯১ সালে একটি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে ডিক্যাপ্রিও তাঁর প্রিয় খাবার হিসেবে বলেছিলেন, ‘পাস্তা, পাস্তা আর পাস্তা।’ ইন্টারনেট ঘেঁটে সেই পুরোনো সাক্ষাৎকারও খুঁজে বের করে ফেলেন ভক্তরা। ফলে গ্লেসারের ঠাট্টা আর ডিক্যাপ্রিওর উপহার—দুটিই যেন একসুতোয় বাঁধা হয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডিক্যাপ্রিওর ব্যক্তিগত জীবনের রহস্য

ডিক্যাপ্রিও দীর্ঘদিন ধরেই তাঁর ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। খুব কম সাক্ষাৎকার, খুব সীমিত ব্যক্তিগত তথ্য—এই রহস্যময়তাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে। গ্লেসারের ভাষায়, ‘আমরা তাঁর সম্পর্কে তেমন কিছুই জানি না।’ আর এই অজানাই তাঁকে নিয়ে ঠাট্টার জায়গা তৈরি করে।

ভ্যারাইটি অবলম্বনে

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ