ভুটানের আর্চারি খেলার প্রসারে রিকার্ভ সরঞ্জাম উপহার দিলেন কাজী রাজীব
ভুটানের আর্চারি খেলায় রিকার্ভ সরঞ্জাম উপহার

ভুটানে আগে থেকেই আর্চারি খেলার প্রচলন রয়েছে। এটি তাদের জাতীয় খেলাও বটে। তবে, এখনও এশিয়ার শীর্ষ পর্যায়ে পৌঁছাতে পারেনি পাহাড়বেষ্টিত এই দেশটি। তাই আর্চারি খেলার প্রসার এবং তৃণমূল পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে ১০ সেট রিকার্ভ সরঞ্জাম উপহার দিয়েছেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠান

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্ম হামু দর্জি দূতাবাসে ভুটান আর্চারি ফেডারেশনের পক্ষ থেকে এই সরঞ্জামগুলো বুঝে নেন। এ সময় উভয় দেশের আর্চারি সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভুটান আর্চারি ফেডারেশনের বিবৃতি

ভুটান আর্চারি ফেডারেশন এক বিবৃতিতে জানায়, এই সরঞ্জামগুলো দেশটির তৃণমূল পর্যায়ের কর্মসূচিগুলোকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে তরুণ ও উদীয়মান আর্চারদের এই খেলার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের সঠিক প্রশিক্ষণের পরিবেশ তৈরিতে এটি বিশেষ সহায়তা করবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কাজী রাজীবের প্রতিক্রিয়া

ওয়ার্ল্ড আর্চারির এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দিন চপল বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা ভুটানের আর্চারদের উন্নয়নে সহায়তা করেছি। ধীরে ধরে অন্য দেশগুলোকেও করবো। আমি সভাপতি হিসেবে চাই, এশিয়ার শীর্ষ দেশগুলোর পাশাপাশি অন্যরাও এগিয়ে যাক।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ