প্রেমের কবিতা: বন্ধুসভার মালা গাঁথা
প্রতীকীছবি: এআই/বন্ধুসভাবিষাদের মালা গাঁথিতোমার গলাতে আলো হয়ে জ্বলে ওঠেআমার মনোভূমি ধু ধু শূন্য মারীচিকাতোমার পরশে কেমন বাগান হয়ে ফোটে।
যে সুর প্রবেশ করিয়ে দাও শরীরে, অন্তরেচিঠির খামে বসে থাকি, ডাকবাক্সের সংসারপ্রতিদিন বাক্য হয়ে উঠতে চায় শব্দ-অক্ষরেআমি কি তোমার ছিলাম, তুমি কি ছিলে আমারমনে মনে ভাবি, কাব্য বুনে যায়।
জলের আলপনা যেমন আকাশে আয়নাতোমাকে ধারণ করি, ক্ষণে ক্ষণে তোমাতে হারাইধরে থেকো হাত, ছেড়ে যেয়ো নাবৃষ্টির গন্ধে, আত্মা ছেড়ে যায়বদল করে নিই শরীরে শরীরআদিম মানুষ যেমন বাকলে বদলায়বিষ পুড়িয়ে আগামীর তরে জমে থাকে ক্ষীর।
হাঁটু জল, পাঁক জল, মেরুদণ্ডে কমলরাজহংস চরকি কেটে আঁকে জলছবিরাতের পরিদের সাথে হয় জীবন বদলরূপকথারা বেঁচে থাকে তাই বাঁচে কবিপবিত্র বিষাদ পুষ্প থেকে কাঁটার আঘাত নিয়েশিরাতে বয়ে যাক জীবনের স্রোত।
তোমার সাথে বাঁচব আমি জীবন বিনিময়েঅহং ভাসিয়ে দাও, পদ্ম পুষ্পে তুলে নাও বোধঝরা পাতা নাম লিখি বালির সমাধিতেতোমার মুখের হাসি সুবাসিত বসন্ত-বাহারেআমাকে দাওনি যা পারো যেন নিজেকে দিতেনিভৃতে, প্রেম আসে ছাপিয়ে যায় হৃদয়জুড়ে।
বন্ধুদের লেখা থেকে আরও পড়ুনবন্ধুসভা কবিতা/ছড়াকবিতা।



