মাসুদ রানা সিনেমায় আইটেম গানে আলোচিত অবন্তিকা
মাসুদ রানা সিনেমায় আইটেম গানে আলোচিত অবন্তিকা

নানা জটিলতা পেরিয়ে পাঁচ বছর পর অবশেষে মুক্তি পেল মাসুদ রানা সিনেমা। জাজ মাল্টিমিডিয়ার এই সিনেমায় নায়ক রাসেল রানার সঙ্গে আইটেম গানে উষ্ণতা ছড়াতে দেখা যাচ্ছে নাচের মেয়ে অবন্তিকা রহমানকে। নবাগতা এই অভিনেত্রীর ডেব্যু হয়েছে এই সিনেমা দিয়ে। ইন্সটাগ্রামের ছবিগুলো বলছে তিনি এক পাক্কা ফ্যাশনিস্তা।

অবন্তিকার ফ্যাশন স্টাইল

সাদা-কালো ডুরে বডিকন স্লিভলেস ড্রেসের সঙ্গে অবন্তিকা পরেছেন ফো পার্লের বড় হুপ দুল। মাসুদ রানা সিনেমায় মিলার কন্ঠে গাওয়া আইটেম গানে সোনালি কস্টিউমে উষ্ণতা ছড়াচ্ছেন এই নবাগতা। এনিম্যাল প্রিন্টের মিনিড্রেসেও তাকে দেখা গেছে।

বিভিন্ন লুকে অবন্তিকা

আকর্ষণীয় এথনিক কস্টিউমে দেখা যাচ্ছে এই নাচের মেয়েকে। নেটের লাল হলটারনেক টপের সঙ্গে তিনি পরেছেন সাদা টিয়ার্ড স্কার্ট। লাল শাড়ির আবেদনময় লুকেও ধরা দিয়েছেন তিনি। মিররওয়ার্ক ও লাল এমব্রয়ডারি করা সাদা স্লিভলেস কামিজ আর লাল ওড়নায় দেখা যাচ্ছে তাঁকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাতের সমুদ্রপাড়ে ঘুরে বেড়াচ্ছেন অবন্তিকা অফ দ্য শোল্ডার সাদা ড্রেসে। মেটালিক ব্লু জ্যাকেটের সঙ্গে অবন্তিকার লুকে নজর কাড়ছে স্লিক হেয়ারস্টাইল ও কালার্ড লেন্স। কালো কামিজে কালো ফ্রেমের চশমায় অন্যরকম লাগছে তাঁকে। থাইস্লিট স্লিভলেস ড্রেসে আবেদন ছড়াচ্ছেন অবন্তিকা।

ছবি: অবন্তিকার ইন্সটাগ্রাম। প্রকাশ: ০১ জুন ২০২৬, ০২:১৪। তারকা সাজ মাসুদ রানা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ