বৈশাখী টেলিভিশনে বিকেল ৫:৪৫-এ ‘ঝগড়াটে পরিবার’ সহ নানা নাটক
বৈশাখী টেলিভিশনে বিকেল ৫:৪৫-এ ‘ঝগড়াটে পরিবার’

ঈদ উপলক্ষে টেলিভিশনের পর্দায় আসছে নানা নাটক ও অনুষ্ঠান। বৈশাখী টেলিভিশনে বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ঝগড়াটে পরিবার’। এতে অভিনয় করেছেন শিবলী নোমান ও পূর্ণিমা বৃষ্টি।

বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠানসূচি

বেলা ১১টায় শুরু হবে ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি হিসেবে থাকবেন কণ্ঠশিল্পী মুহিন খান ও নদী। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘অবশেষে জিরো’। অভিনয়ে আবদুল্লাহ রানা, মাসুম বাশার, আইরিন তানি ও শাকিলা পারভিন। বিকেল ৫টা ৪৫ মিনিটে ‘ঝগড়াটে পরিবার’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ‘কফিলের মেয়ে’। অভিনয়ে জেবা জান্নাত, সবুজ আহমেদ ও সোহাগ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘মোগো বাড়ি বরিশাল’। অভিনয়ে রাশেদ সীমান্ত ও নাবিলা ইসলাম। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘কাবিনের কিস্তি’। অভিনয়ে রাশেদ সীমান্ত ও মিহি আহসান। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভাত হাসান’। অভিনয়ে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। রাত ১০টায় ‘সাক্ষী মফিজ’। অভিনয়ে মীর সাব্বির, ময়মুনা মম ও সুজাত শিমুল। রাত ১০টা ৩০ মিনিটে ‘দিল মোহাব্বত’। অভিনয়ে জাকিয়া বারী মম ও আরফান আহমেদ। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক ‘সাদা মনের মানুষ’। অভিনয়ে ডলি জহুর, রওনক হাসান, তানজিকা আমিন ও ফারজানা ছবি।

মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান

মাছরাঙায় বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘দ্য ফ্যামিলি’। অভিনয়ে ইয়াশ রোহান, স্পর্শিয়া ও ইরফান সাজ্জাদ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘লাভ স্টেশন’। অভিনয়ে চঞ্চল চৌধুরী ও মৌসুমী হামিদ। রাত ৮টায় নাটক ‘অথবা তুমি আমি’। অভিনয়ে ইয়াশ রোহান ও পারসা ইভানা। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘আদরের দুলাভাই’। অভিনয়ে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘ডুব’। অভিনয়ে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘প্যারাডাইস’। অভিনয়ে ইয়াশ রেহান ও আইশা খান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এনটিভির অনুষ্ঠান

এনটিভিতে বেলা ২টা ২০ মিনিটে টেলিফিল্ম ‘ছেলেটা ম্যাড’। অভিনয়ে আবিদ বিন পারভেজ প্রান্ত, মিষ্টি ঘোষ ও রাশেদ আরমান। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, নিশাত প্রিয়ম, আবু হুরায়রা তানভীর ও শবনম ফারিয়া। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক ‘চটপটি’। অভিনয়ে খায়রুল বাসার ও নাজিয়া হক অর্ষা। রাত ৯টা ১০ মিনিটে নাটক ‘মিথ্যুকের দল’। অভিনয়ে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘শুধু তুমি আমার’। অভিনয়ে আরশ খান ও ফারিয়া রহমান পারু।

আরটিভির অনুষ্ঠান

আরটিভিতে বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন’। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘সাত ভাই টুম্পা’। অভিনয়ে রাশেদ সীমান্ত, চাষী আলম ও সামান্তা পারভেজ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক ‘আজও ভালোবাসি’। অভিনয়ে মুশফিক আর ফারহান ও মিম মানতাসা। রাত ৮টা ৩০ মিনিটে নাটক ‘পথে পথে ভালোবাসা’। অভিনয়ে খায়রুল বাসার ও সাফা কবির। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘জোতিষীর বিয়ে’। অভিনয়ে মোশাররফ করিম ও সাফা কবির। রাত ১১টায় ধারাবাহিক নাটক ‘বউ সোহাগী পরিবার’। অভিনয়ে শাহেদ আলী, গোলাম ফরিদা ছন্দা ও সেমন্তী সৌমি। রাত ১১টা ৩০ মিনিটে নাটক ‘এক টুকরো মেঘ’। অভিনয়ে আরশ খান ও মাফতুহা জান্নাত জীম।