ঈদের দ্বিতীয় দিনেও চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পে’র ভিড়
ঈদের দ্বিতীয় দিনেও চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পে’র ভিড়

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রধান আকর্ষণ ছিল গোলাপি রঙের বিরল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। সকাল থেকেই তাকে দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ। তীব্র গরমে অস্বস্তি অনুভব করলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটিকে গোসল করিয়ে দেয়। এরপর বেশ স্বস্তিতে দেখা যায় মহিষ ‘ট্রাম্প’কে।

ভিড় ও পরিবেশ

শুক্রবার (২৯ মে) সরেজমিনে দেখা যায়, তীব্র ও ভ্যাপসা গরম উপেক্ষা করে সকাল ১০টা থেকেই ভিড় বেড়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। অনেকের মুখেই চিড়িয়াখানার কর্মীদের বলতে শোনা যাচ্ছিল, ‘ট্রাম্প কোন দিকে?’ কর্মীরাও দেখিয়ে দিচ্ছেন। সেখানে গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়। চারদিকে উঁচু দেয়াল। ইটের দেয়ালের ওপরে লোহার বেড়া দেওয়া প্রাচীরের ভেতরে আবদ্ধ জায়গায় ছাউনির নিচে বাঁধা অ্যালবিনো জাতের আলোচিত মহিষটি।

বাউন্ডারির বাইরে থেকে দর্শনার্থীরা ছবি তুলছেন, ‘ট্রাম্প’ বলে ডাকছেন। কেউ কেউ দুষ্টামির ছলে একে অপরকে বলছেন, ‘ট্রাম্পকে দেখে আমেরিকার ভিসা পাক্কা!’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিড়িয়াখানা কর্তৃপক্ষের বক্তব্য

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, মূলত মহিষটি প্রদর্শনের জন্য নিয়ে আসা না হলেও নির্দিষ্ট দূরত্বে থেকে দর্শনার্থীরা অবশ্যই দেখার সুযোগ পাচ্ছেন। মহিষটি ঘিরে চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড় বেড়েছে কিনা জানতে চাইলে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘আমরা এমনটা মনে করছি না। সাধারণত ঈদের পরে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় বেশি হয়। আজ বিকেলের দিকে আরও ভিড় বাড়বে। আমরা আশা করছি প্রতি বছরের মতো আজ লক্ষাধিক দর্শনার্থীর উপস্থিতি হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মহিষটির পরিচিতি

প্রায় ৭০০ কেজি ওজনের এই বিরল গোলাপি-সাদা অ্যালবিনো মহিষটির মাথায় সোনালি রঙের চুল এবং চোখের ভিন্নধর্মী বৈশিষ্ট্যের কারণে খামারিরা শখ করে এর নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে। মাথায় ঢেউখেলানো গোলাপি রঙের চুলের মহিষটি নিয়ে দেশীয় সংবাদমাধ্যম ছাড়াও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইনডিপেনডেন্ট এবং বার্তা সংস্থা এএফপি, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন ছাপা হয়। মহিষের ভিডিও প্রচার করে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম।

সংরক্ষণের সিদ্ধান্ত

মহিষটি কুরবানির উদ্দেশ্যে বিক্রি হলেও সেটিকে একনজর দেখতে মানুষের উপচে পড়া ভিড় এবং বিশৃঙ্খলার আশঙ্কায় সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। মহিষটির ক্রেতাকে তার প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে বুধবার (২৭ মে) রাতে এটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।