সারা বছর ব্যস্ততার কারণে সিনেমা হলে গিয়ে দেখা হয়ে ওঠে না অনেক আলোচিত চলচ্চিত্র। তবে ঈদ এলেই সেই আক্ষেপ কিছুটা হলেও দূর হয় টেলিভিশনের পর্দায়। দর্শকদের ঈদ আনন্দকে আরও রঙিন করতে জনপ্রিয় ও আলোচিত সব বাংলা সিনেমা নিয়ে বিশেষ আয়োজন সাজিয়েছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল। অ্যাকশন, রোমান্স, পারিবারিক গল্প থেকে শুরু করে সুপারহিট বাণিজ্যিক চলচ্চিত্র—সব মিলিয়ে থাকছে বৈচিত্র্যময় আয়োজন। ঈদের কোন দিনে কোন চ্যানেলে কোন চলচ্চিত্র প্রচার হবে, চলুন দেখে নেওয়া যাক।
এটিএন বাংলা
সকাল ১০টা ২০ মিনিটে ‘হিরো— দ্য সুপারস্টার’ (শাকিব খান, অপু বিশ্বাস, ববি)। দুপুর ২টা ৩০ মিনিটে ‘প্রিয়তমা’ (শাকিব খান, ইধিকা পাল)।
চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে ‘নীল চক্র’ (আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী)।
এনটিভি
সকাল ১০টা ১৫ মিনিটে ‘কিল হিম’ (অনন্ত জলিল, বর্ষা)। বিকাল ৪টা ২০ মিনিটে ‘পেয়ারার সুবাস’ (জয়া আহসান, আহমেদ রুবেল)।
আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে ‘ক্যাপ্টেন খান’ (শাকিব খান, শবনম বুবলী)। দুপুর ২টা ১০ মিনিটে ‘বাদশা— দ্য ডন’ (জিৎ, নুসরাত ফারিয়া)।
বাংলাভিশন
সকাল ১০টা ১০ মিনিটে ‘দরদ’ (শাকিব খান, সোনাল চৌহান), বিকাল ৪টা ২০ মিনিটে ‘৩৬-২৪-৩৬’ (প্রার্থনা ফারদিন দীঘি, কারিনা কায়সার)।
বৈশাখী টেলিভিশন
দুপুর ২টা ৩০ মিনিটে ‘অগ্নি-২’ (মাহিয়া মাহি, ওম)।
মাছরাঙা টেলিভিশন
দুপুর ২টা ১০ মিনিটে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ (আফরান নিশো, তমা মির্জা)।
নাগরিক টিভি
সকাল ৯টা ৩০ মিনিটে ‘দহন’ (সিয়াম আহমেদ, পূজা চেরী), সকাল ১১টা ৩০ মিনিটে ‘দরদ’ (শাকিব খান, সোনাল চৌহান), দুপুর ২টায় ‘ইনসাফ’ (শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ), বিকাল ৫টায় ‘অন্তরাত্মা’ (শাকিব খান, দর্শনা বণিক)।
দীপ্ত টিভি
সকাল ৯টায় ‘তুমি আমার মনের মানুষ’ (শাকিব খান, অপু বিশ্বাস), দুপুর ১টায় ‘অগ্নি-২’ (মাহিয়া মাহি, ওম)।



