ছায়ানটে নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন
ছায়ানটে নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

গতকাল ১১ জ্যৈষ্ঠ, ২৫ মে, সোমবার, বিকেলে ৪টায় রাজধানীর ধানমন্ডির ছায়ানটের বক্তৃতা কক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মুক্ত আসর’ ও ‘আমিই নজরুল’ এর ‘অঞ্জলি লহে মোর’ শীর্ষ শিরোনামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা, নজরুলের গান, কবিতা আবৃত্তি ও নাচ পরিবেশন করা হয়।

আলোচনা পর্ব

মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ‘নজরুলের সাম্যবাদ’, ‘নজরুলের দুরন্ত শৈশব’, ‘নজরুলের নারী’, ‘নজরুলের লাঙল পত্রিকা’ ও ‘নজরুল জীবন ও সাহিত্য’ নিয়ে কথা বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও লেখক অধ্যাপক সেলিম জাহান, কথাসাহিত্যিক মোহিত কামাল, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আখতার, প্রাবন্ধিক ও শিক্ষক খান মাহবুব, কবি ও শিক্ষক শরীফুল ইসলাম শরীফ।

সাংস্কৃতিক পরিবেশনা

আলোচনা শেষে নজরুল সংগীত পরিবেশন করেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ইয়াসমিন মুশতারী। এছাড়া ‘আমিই নজরুল’ এর শিল্পীবৃন্দ গান, কবিতা ও নাচ পরিবেশন করেন। গান পরিবেশন করেন উম্মে রুমা ট্রফি, ইশরাত জাহান, সুমন চন্দ্র দাস, শায়লা রহমান, সামিয়া সাদাফ, ঝর্ণা দেবনাথ, নুরুন্নাহার মুনা ও ফাতেমা মুক্তা। কবিতা আবৃত্তি করেন আইরিন সুলতানা, নাজমুন্নাহার মিতা ও সাহিনা মিতা এবং নাচ পরিবেশন করেন রুবাইদা সরকার জারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সঞ্চালনা ও সহযোগিতা

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্ত আসরের যুগ্ম সাধারণ সম্পাদক আয়শা জাহান নূপুর। অনুষ্ঠানটি সহযোগিতা করে স্বপ্ন ৭১ প্রকাশন, কাঠবিড়ালি প্রকাশন ও বইচারিতা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ