কোরবানির গরুকে আদর-যত্ন করা, খাওয়ানো আর মনের মতো করে সাজানোর বিষয়ে সবারই আগ্রহ থাকে। একসময় এই গরু সাজানোর জন্য রঙিন কাগজের গরুর মালাই ছিল প্রধান সম্বল। এখন সময় বদলে গিয়েছে। এসেছে বৈচিত্র্যময় ফ্যাশন ট্রেন্ড। খাবার আর চাটাই-দড়ির পাশাপাশি গরুর হাটের বাইরেই বসে গরু সাজানোর অনুষঙ্গের পসরা।
ডিজিটাল যুগে গরুর সাজসজ্জা
এই ডিজিটাল যুগে গরুর মালা, হাম্বা জুয়েলারি অ্যান্ড ফটোগ্রাফি, হাম্বার মালা, শাহি গরুর মালা নামের অনলাইন উদ্যোগেও মিলছে নজরকাড়া সব গরুর সাজসজ্জার সামগ্রী। এর মধ্যে এবার মেটালের চাংকি চেইন ও হুপের পাশাপাশি নানা রঙের মিররওয়ার্ক ও এমব্রয়ডারি করা অনুষঙ্গ দেখা গিয়েছে সবার পছন্দের তালিকায়।
বিভিন্ন সাজের নমুনা
পাত্তি, চুমকি ও জরীর কাজ করা নেভি ব্লু সেট দেখা যাচ্ছে এই গরুর গায়ে। সঙ্গে চাদরও রয়েছে। সবুজ পমপম আর ট্যাসেলের সাজের সঙ্গে মাথায় আছে লাল পালকের গুচ্ছ। এখানে বেশ মিনিমালস্টিক সাজ। হলুদ ও নেভি ব্লুয়ের কম্বিনেশন দেখা যাচ্ছে। কালো গরুর লাল সাজের সঙ্গে নজর কাড়ছে চাংকি সোনালি চেইন। এখানেও সোনালি চেন গলায়। মাথার পালকের গুচ্ছে অনেক রং। লাল ট্যাসেলের মালা গলায়। মাথা ও গলায় কারকাজ করা লাল অনুষঙ্গ। পায়ে আছে ঘুঙুর। গোলাপি-সাদায় পুকি সাজ দেখা যাচ্ছে গরুতে। কেউ কেউ ছাগলকেও দিয়েছেন রাজকীয় সাজ। এখানে গলার মালায় বিডস ও জরীর ব্যবহার একে স্টেটমেন্ট পিস করে তুলেছে। অনেকে এমন মিনিমালিস্ট সাজেই সাজাচ্ছেন গরুকে।



