সীমান্তের ওপারে অস্ত্রধারী রক্ষীরা শত্রু ঠাওরে মানুষকে ঠেলে দিল এপারে
সীমান্তের ওপারে অস্ত্রধারী রক্ষীরা শত্রু ঠাওরে মানুষ ঠেলে দিল

অলংকরণ: এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো

সীমান্তের ওপারে অস্ত্রধারী রক্ষীরা শত্রু ঠাওরে

একদল নারী–পুরুষকে ঠেলে দিল সীমান্তের এপারে। এপারে দণ্ডায়মান রক্ষীরাও প্রস্তুত ছিল, সাফ জানিয়ে দিল, ‘ওরা আমাদের কেউ নয়’। চারপাশে প্রতিধ্বনি ওঠে—‘ওরা আমাদের কেউ নয়’।

নো ম্যানস ল্যান্ডে ঠাঁই পাওয়া লোকগুলো

এরপর নো ম্যানস ল্যান্ডে ঠাঁই পাওয়া লোকগুলো শূন্য আকাশের দিকে তাকিয়ে দেশ খুঁজতে থাকে। রাতের তারাও তাদের অভয় দিতে পারেনি। ক্ষুধা ও রাইফেলের আঘাতে বিধ্বস্ত বিপন্ন মানুষগুলো বুঝতে পারছে না কোথায় যাবে?

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শেষ সম্বল চোখের পানি

শেষ সম্বল চোখের পানি মাটিতে ফেলতে পারছে না যদি রক্ষীরা সন্দেহের চোখে দেখে। দেশহীন মানুষের কান্নার ভেতরেও মারাত্মক দেশদ্রোহিতার বীজ থাকতে পারে! ওপারের রক্ষীরা জানতে চায়—কী নাম তোমাদের? এপারের রক্ষীরাও জিজ্ঞেস করে—কী নাম তোমাদের?

এক দেশ থেকে বিতাড়িত

এক দেশ থেকে বিতাড়িত এবং অন্য দেশে আশ্রয় না পাওয়া লোকগুলো সমস্বরে বলে ওঠে—‘মানুষ’।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

কবিতা থেকে আরও পড়ুন: শিল্প ও সাহিত্য, সাহিত্য, কবিতা-অন্য আলো, কবিতা

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ