'আলফা' সিনেমা পেল সেন্সর ছাড়পত্র, মুক্তির আগে পরিবর্তনের নির্দেশ
'আলফা' সেন্সর ছাড়পত্র পেল, মুক্তির আগে পরিবর্তন

মুক্তির মাত্র কয়েক দিন আগে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল আলিয়া ভাট ও শারভারি অভিনীত বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার ‘আলফা’। তবে ছাড়পত্রের আগে ছবির একাধিক দৃশ্যে পরিবর্তনের নির্দেশ দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। এরই মধ্যে ছবির প্রচারণায় মুম্বাই ছেড়ে শহরের বাইরে গেছেন আলিয়া ভাট।

সেন্সর বোর্ডের শর্ত ও অনুমোদন

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৯ জুন সিবিএফসি ছবিটিকে ইউএ ১৬+ সনদ দেয়। ছবিটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ২০ মিনিট ৪৮ সেকেন্ড। তবে মুক্তির অনুমতি দেওয়ার আগে নির্মাতাদের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে বলা হয়।

বিশেষ করে একাধিক ছুরিকাঘাতের দৃশ্যের তীব্রতা কমিয়ে বিকল্প দৃশ্য ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি একটি অশালীন শব্দ বাদ দেওয়া, একটি দৃশ্যে পরিবর্তন আনা, ছবির শুরুতে থাকা ডিসক্লেইমার নতুন করে লেখা, সব গানে ইংরেজি সাবটাইটেল সংযোজন এবং প্রয়োজনীয় স্থানে মদ্যপানবিরোধী সতর্কবার্তা যুক্ত করার নির্দেশ দেয় সিবিএফসি। তবে ছবি থেকে কোনো দৃশ্য সম্পূর্ণ বাদ দেওয়া হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আলিয়া ভাটের প্রচারণা ও বিমানবন্দরে উপস্থিতি

এদিকে সেন্সর ছাড়পত্রের খবরের মধ্যেই বুধবার সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় আলিয়া ভাটকে। সাদা ট্যাংক টপ, নীল জিন্স, কালো জ্যাকেট ও কালো ক্যাপে হাজির হন তিনি। তার ক্যাপে ছিল ‘আলফা’র লোগো, যা দিয়ে নিজের নতুন ছবির প্রচারণাও করেন অভিনেত্রী। বিমানবন্দরে উপস্থিত আলোকচিত্রীদের উদ্দেশে হাসিমুখে শুভেচ্ছা জানিয়ে শহরের বাইরে উড়াল দেন তিনি। তবে কোথায় গেছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছবির বিবরণ ও স্পাই ইউনিভার্স

যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘আলফা’ তাদের স্পাই ইউনিভার্সের প্রথম নারীপ্রধান চলচ্চিত্র। শিব রাওয়াইল পরিচালিত ছবিটিতে আলিয়া ভাট ও শারভারির পাশাপাশি অভিনয় করেছেন ববি দেওল, অনিল কাপুর এবং আর. মাধবন। ট্রেলারে মেজর কবির ধালিওয়াল চরিত্রে হৃতিক রোশনের বিশেষ উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে।