জুন মাসে মনামী ঘোষের সেরা ১৩টি ফ্যাশন লুক
জুন মাসে মনামী ঘোষের সেরা ১৩টি লুক

লুকজুন মাসজুড়ে মনামী ম্যাজিকশেয়ার করুনফলো করুনইনস্টাগ্রামে নিত্যনতুন লুকে হাজির হয়ে ভক্তদের মুগ্ধ করেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, বিভিন্ন পুরস্কার বিতরণী, ফ্যাশন ইভেন্ট কিংবা বিশেষ আয়োজনে তাঁর নিরীক্ষাধর্মী ও বোল্ড স্টাইল বরাবরই নজর কাড়ে। তাই অভিনয়ের পাশাপাশি ফ্যাশন নিয়েও সারা বছরই আলোচনায় থাকেন এই বং সুন্দরী। কখনো শাড়িতে বাঙালিয়ানা, পাওয়ার স্যুটে আত্মবিশ্বাসী ‘বস লেডি’ লুক, আবার কখনো ক্যাজুয়াল বা ট্রাভেল আউটফিটে স্টাইল- প্রতিটি উপস্থিতিতেই নিজস্ব ফ্যাশন সেন্সের ছাপ রাখেন তিনি। পার্টি, অ্যাওয়ার্ড অনুষ্ঠান, বন্ধুদের আড্ডা কিংবা ভ্রমণ যেখানেই যান না কেন, তাঁর স্টাইল স্টেটমেন্ট যেন থাকে একেবারে নিখুঁত। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক জুন মাসে মনামী ঘোষের সেরা কয়েকটি লুক।

ক্যাজুয়াল চিক লুক

বাদামি রিবড ট্যাংক টপ ও ডেনিম প্যান্টে ক্যাজুয়াল-চিক লুকে ধরা দিয়েছেন মনামী। দুই পাশে করা বেণি আর কালো ফ্রেমের চশমা সাজে যোগ করেছে ট্রেন্ডি ও নজরকাড়া ছোঁয়া।

ঐতিহ্যবাহী বাঙালি রূপ

কালো-লালের চিরন্তন রঙের মেলবন্ধনে মন কেড়েছেন অভিনেত্রী। কালো শাড়ির সঙ্গে লাল স্লিভলেস ব্লাউজ, হাতে লাল রেশমি চুড়ি, চোখে কাজল, কপালে লাল টিপ আর কানে সোনার ঝুমকা- সব মিলিয়ে যেন এক নিখাদ বাঙালি রূপ। খোলা চুল ও হাত-পায়ে আলতার স্পর্শ সাজে যোগ করেছে সাবেকি আবেদন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাওয়ার ড্রেসিং

টেরাকোটা স্যুট ও অফ-হোয়াইট ক্রপ টপের পাওয়ার ড্রেসিং মুডে ফ্রেমে এসেছেন এই ফ্যাশনিস্তা। তাঁর লুকে ফুটে উঠেছে আত্মবিশ্বাসী 'বস লেডি' ভাইব। এর সঙ্গে মানানসই মিনিমাল জুয়েলারি আর হেয়ারস্টাইলও আকর্ষন কাড়ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মেকআপ রুমের মুহূর্ত

কোনো ক্যাফেতে নয়, বরং তাঁর মেকআপ রুমের একান্তে কাটানো কিছু মুহূর্তের সাক্ষী এই ছবি। কফির কাপে চুমুক দেওয়ার পরের সেই এনার্জি আর মেকআপ রুমের প্রস্তুতির মাঝখানের সময়টাকে এক করে ফ্রেমবন্দী হয়েছেন তিনি।

বোল্ড স্টেটমেন্ট লুক

এই লুকে মনামীকে দেখা গেছে লাল স্ট্র্যাপলেস বডিকন ড্রেসে, যেখানে নীল স্ট্রাইপ ডিটেলিং পুরো স্টাইলটাকে দিয়েছে আলাদা মাত্রা। মাঝ সিঁথি করে খোলা রাখা লম্বা ঢেউখেলানো চুল, ন্যুড মেকআপের সঙ্গে বোল্ড আইলাইনার- সব মিলিয়ে তৈরি হয়েছে একটি স্টেটমেন্ট লুক।

রাজকীয় বাঙালি শাড়ি

বেগুনি রঙের কাতান শাড়ি ও ম্যাচিং ব্লাউজে অপূর্ব জমকালো লুকে ধরা দিয়েছেন এই বং সুন্দরী। শাড়ির চওড়া জরির পাড় সাজে এনেছে রাজকীয় আবেদন। কপালের নীল টিপ, কোমরের বিছা এবং অক্সিডাইজ গয়নার নিখুঁত সমন্বয়ে তাঁর পুরো লুকে ফুটে উঠেছে বাঙালিয়ানার সৌন্দর্য।

আধুনিক বোল্ড ফ্যাশন

পিনস্ট্রাইপ স্লিভলেস কালো ড্রেসে নজর কেড়েছেন অভিনেত্রী। ছোট বব কাট চুলের হাফ-আপ পনিটেল, গাঢ় লাল লিপস্টিক, কানে হার্ট-শেপ স্টাড এবং হাতে সোনালি মেটালিক কাফ- সব মিলিয়ে তাঁর স্টাইলিংয়ে ফুটে উঠেছে আধুনিক, আত্মবিশ্বাসী ও বোল্ড ফ্যাশনের অনবদ্য প্রকাশ।

ট্রাভেল মুড

ট্রাভেল মুডে অনবদ্য মনামী। সবুজ ম্যাক্সি ড্রেসে ধরা দিয়েছেন স্বস্তিদায়ক সামার লুকে। কালো রোদচশমা, গলায় লকেট এবং কালো ব্যাগের সমন্বয়ে তাঁর পুরো সাজে ফুটে উঠেছে স্টাইলিশ ক্যাজুয়াল ভাইব।

সহজ-সরল ক্যাজুয়াল

আড়ম্বর নয়, বরং সহজ-সরল ক্যাজুয়াল স্টাইলেই মুগ্ধ করেছেন মোনামী ঘোষ। সাদা ক্রপড শার্ট ও ডেনিম শর্টসে আরামদায়ক লুকে সোফার পাশে মেঝেতে বসে আছেন তিনি। কালো ফ্রেমের চশমা ও হাতে ধরা এক টুকরো কেক পুরো ছবিতে এনে দিয়েছে স্বতঃস্ফূর্ত, রিল্যাক্সড আবহ।