আনসার ব্যাটালিয়নে সিপাহি পদে নিয়োগ, আবেদন শুরু ২৭ জুন
আনসার ব্যাটালিয়নে সিপাহি পদে নিয়োগ শুরু ২৭ জুন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটির আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচে 'সিপাহি (পুরুষ)' পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। ২৭ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনও স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

শারীরিক যোগ্যতার মধ্যে উচ্চতা: সাধারণ ও অন্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি (১ দশমিক ৬৭৬ মিটার) এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি (১ দশমিক ৬২৫ মিটার)। ওজন: সাধারণ ও অন্য প্রার্থীদের জন্য ন্যূনতম ৪৯ দশমিক ৮৯৫ কেজি (১১০ পাউন্ড) এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৪৭ দশমিক ১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বুকের মাপ: সাধারণ ও অন্য প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। বয়সসীমা: ১৯ জুলাই ২০২৬ তারিখে ১৮-২২ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া ও ফি

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট www.ansarvdp.gov.bd এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা।

নিয়োগ বিজ্ঞপ্তিটি বাহিনীর ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীদের আবেদনের আগে শর্তাবলি ভালোভাবে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ