তৃষার রহস্যময় পোস্টে বিজয়-প্রেমের জল্পনা
তৃষার রহস্যময় পোস্টে বিজয়-প্রেমের জল্পনা

তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান আবারও আলোচনায় এসেছেন। অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর তার একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

রহস্যময় পোস্ট

তৃষা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন— “লাভ ইজ অলয়েজ লাউডার।” যার ভাবার্থ করলে দাঁড়ায়, “ভালোবাসা লুকিয়ে রাখা যায় না।” কোনো নাম উল্লেখ না থাকলেও পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে ধারণা তৈরি হয়েছে, এটি সম্ভবত বিজয়কেই ইঙ্গিত করে দেওয়া হয়েছে। কেননা কিছুতেই তাদের প্রেমের খবরটি আর চাপা থাকছে না।

শপথ গ্রহণ অনুষ্ঠান

গত ১০ মে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন তৃষাও। অনুষ্ঠানে বিজয়ের বক্তব্য চলাকালীন তার আবেগঘন প্রতিক্রিয়া এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দীর্ঘদিনের গুঞ্জন

দীর্ঘদিন ধরেই বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে বিনোদন অঙ্গনে গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে কখনও প্রকাশ্যে কেউ কিছু বলেননি। তবে শপথ গ্রহণের পর তৃষার এই পোস্ট সেই পুরনো আলোচনাকে আবারও সামনে নিয়ে এসেছে।

আসন্ন সিনেমা

এদিকে তৃষার আসন্ন সিনেমা কারুপ্পু নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ বাড়ছে। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ