বিশ্বখ্যাত তারকারা রাতারাতি ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ ফলোয়ার হারিয়েছেন। বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, ক্রিকেটার বিরাট কোহলি, সংগীতশিল্পী টেইলর সুইফট, উদ্যোক্তা কাইলি জেনার, ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গায়িকা সেলেনা গোমেস—সবার অ্যাকাউন্টেই দেখা গেছে ফলোয়ার সংখ্যার বড় পতন।
মেটার শুদ্ধি অভিযান
মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম ভুয়া অ্যাকাউন্ট, স্প্যাম ও নিষ্ক্রিয় প্রোফাইল মুছে ফেলতে একটি বড় ‘শুদ্ধি অভিযান’ শুরু করেছে। এই অভিযানকে ‘গ্রেট পার্জ অফ ২০২৬’ নামে ডাকা হচ্ছে। এর ফলেই তারকাদের ফলোয়ার সংখ্যা হু হু করে কমে গেছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারকারা
কাইলি জেনারের প্রায় এক কোটি ৪০ লাখ ফলোয়ার কমেছে। রোনাল্ডোর প্রায় ৮০ লাখ এবং সেলেনা গোমেসের প্রায় ৬০ লাখ ফলোয়ার হারিয়েছেন। বিরাট কোহলি, প্রিয়াংকা চোপড়া, টেইলর সুইফট, জাস্টিন বিবার ও বিয়ন্সের অ্যাকাউন্টেও বড় প্রভাব পড়েছে।
কারণ ও প্রতিক্রিয়া
অনেকে মনে করছেন, ইনস্টাগ্রাম কৃত্রিম ফলোয়ার সরিয়ে দিচ্ছে। তবে মেটা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তারকারা ভুয়া ফলোয়ার কিনেছিলেন—এমন কোনো প্রমাণ নেই। বিশেষজ্ঞদের মতে, বড় তারকাদের অ্যাকাউন্টে স্বাভাবিকভাবেই স্প্যাম অ্যাকাউন্ট জমে, তাই শুদ্ধি অভিযানে তাদের ফলোয়ার সংখ্যা কমেছে। এখন পর্যন্ত কোনো তারকা এ বিষয়ে মুখ খোলেননি।



