দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার ভিন্ন এক পরিচয়ে হাজির হচ্ছেন। আগামী ২৩ মে জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য '১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস'-এ সঞ্চালক হিসেবে দেখা যাবে তাকে। আন্তর্জাতিক এই মঞ্চে আবারও ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।
দ্বিতীয়বারের মতো ফিরছেন রাশমিকা
২০২৪ সালে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়ে ইতিহাস গড়েছিলেন রাশমিকা। এবার দ্বিতীয়বারের মতো ফিরছেন তিনি। এবারের আসরের অন্যতম বড় আকর্ষণ বিশ্বখ্যাত সংগীতশিল্পী আবেল টেসফায়ে, যিনি 'দ্য উইকেন্ড' নামে পরিচিত। তার উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও বিশেষ করে তুলবে।
অভিনয় জীবন ও ব্যক্তিগত জীবন
রাশমিকা মান্দানা ২০১৬ সালে কন্নড় সিনেমা 'কিরিক পার্টি'-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন। এই সিনেমার সাফল্যের পর 'চলো' (২০১৮) সিনেমার মাধ্যমে তেলুগু ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। বর্তমানে তিনি তেলুগু ও কন্নড় সিনেমার পাশাপাশি হিন্দি ও তামিল সিনেমাতেও নিয়মিত কাজ করছেন।
সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমিক বিজয়ের সঙ্গে বিয়ে সেরে হানিমুন শেষে কাজে ফিরেছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে 'দ্য গার্লফ্রেন্ড' সিনেমায়।
আগামী প্রজেক্ট
বর্তমানে তার হাতে রয়েছে একাধিক নতুন প্রজেক্ট। আগামী ১৯ জুন মুক্তি পাবে তার নতুন হিন্দি সিনেমা 'ককটেল টু'। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শাহিদ কাপুর। আরও আছেন কৃতি শ্যানন। এ ছাড়া চলতি বছর মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুটি তেলেগু সিনেমা 'মাইসা' ও 'রণবালী'।



