দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের মধ্যে আয়ের শীর্ষে নয়নতারা, সম্পদ ২০০ কোটি রুপি
দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের আয়ের শীর্ষে নয়নতারা

দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী নয়নতারা ২০২৬ সালে দক্ষিণী অভিনেত্রীদের মধ্যে আয়ের শীর্ষে অবস্থান করছেন। বিভিন্ন সূত্র অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ২০০ কোটি রুপিরও বেশি। প্রতি সিনেমার জন্য তিনি প্রায় ১০ কোটি রুপি এবং বিজ্ঞাপনের জন্য ৫ কোটি রুপি নিয়ে থাকেন। এছাড়া নিজস্ব প্রোডাকশন হাউসের পাশাপাশি চেন্নাই, মুম্বাই ও হায়দরাবাদে তার বিলাসবহুল বাড়ি রয়েছে। প্রায় ৫০ কোটি রুপি মূল্যের একটি ব্যক্তিগত জেট বিমানও তার মালিকানায় রয়েছে বলে জানা গেছে।

আমির খানের মন্তব্য

বলিউড মেগাস্টার আমির খান একবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘চলচ্চিত্রে আপনার পারিশ্রমিক মূলত নির্ভর করে প্রেক্ষাগৃহে দর্শক টানার ক্ষমতার ওপর। নায়িকারা কঠোর পরিশ্রম করেন, ঠিক যেমন একজন ক্যামেরাম্যান বা সেটের লাইট বয়রা করেন। সবারই সমান পারিশ্রমিক পাওয়া উচিত, কারণ সবাই পরিশ্রমী।’ আমিরের এ বক্তব্য স্পষ্ট করে দেয়, লিঙ্গ নয় বরং ব্যবসায়িক সফলতাই পারিশ্রমিক নির্ধারণের মূল মাপকাঠি।

অভিনেত্রীদের তালিকা

১. নয়নতারা

২০২৬ সালের হিসাব অনুযায়ী, দক্ষিণী অভিনেত্রীদের মধ্যে আয়ের দিক থেকে সবার উপরে রয়েছেন ‘জওয়ান’ অভিনেত্রী নয়নতারা। তার মোট সম্পদ ২০০ কোটি রুপিরও বেশি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২. আনুশকা শেঠি

তালিকায় পরবর্তী অবস্থানে রয়েছেন ‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী আনুশকা শেঠি। সিয়াসাত-এর প্রতিবেদন অনুযায়ী, তার নিট সম্পদের পরিমাণ প্রায় ১৩৫ কোটি রুপি। তার অভিনীত ‘মিস শেঠি মিস্টার পলিশেট্টি’ বক্স অফিসে মোটামুটি ব্যবসা করলেও ‘ঘাট্টি’ ছবিটি বাণিজ্যিকভাবে সফল হতে পারেনি। বর্তমানে তিনি রোজিন থমাস পরিচালিত ‘কাথানার – দ্য ওয়াইল্ড সোরসারার’ ছবির মাধ্যমে মালয়ালম চলচ্চিত্রে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. সামান্থা ও তামান্না

জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং তামান্না ভাটিয়া উভয়ের সম্পদের পরিমাণ প্রায় সমান। সামান্থা রুথ প্রভুর মোট সম্পদ ১১০ থেকে ১২০ কোটি রুপির মধ্যে। আগামী ১৫ মে তার নতুন ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’ মুক্তির কথা রয়েছে। এছাড়া তিনি ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম' প্রজেক্টেও কাজ করছেন। অন্যদিকে তামান্না ভাটিয়ার সম্পদের পরিমাণও ১১০-১২০ কোটি রুপির ঘরে। তিনি বর্তমানে ‘ওডেলা ২’ এবং সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে বলিউডের ছবি ‘ভ্যান’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

৪. তৃষা কৃষ্ণান

দক্ষিণী সিনেমার চিরসবুজ তারকা অভিনেত্রী তৃষা কৃষ্ণান এখনো ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করছেন। তার সম্পদের পরিমাণ ৮৫ থেকে ১০০ কোটি রুপির মধ্যে। তাকে সর্বশেষ কমল হাসানের ‘থাগ লাইফ’ ছবিতে দেখা গেছে এবং বর্তমানে তিনি তার পরবর্তী বিগ বাজেটের ছবি ‘বিশ্বম্ভরা’র কাজ করছেন।

৫. কাজল আগরওয়াল

তালিকার পাঁচ নম্বরে আছেন আরেক তারকা কাজল আগরওয়াল। তার মোট সম্পদের পরিমাণ ৮৫ কোটি রুপি বলে জানা যায়।

উল্লেখ্য, দক্ষিণী সিনেমার পাশাপাশি যারা নিজেদের বলিউডসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সক্ষমতার প্রমাণ রাখছেন, তাদের মধ্যে নয়নতারা, সামান্থা রুথ প্রভুর মতো তারকারা বর্তমানে উচ্চ পারিশ্রমিক নিচ্ছেন এবং বুদ্ধিদীপ্ত বিনিয়োগের মাধ্যমে নিজেদের সম্পদ বৃদ্ধি করছেন। তথ্য: সিয়াসাত/জি নিউজ/এনডিটিভি।