তারকাদের শাড়ির সাজে বৈচিত্র্যময় আভিজাত্য
তারকাদের শাড়ির সাজে বৈচিত্র্যময় আভিজাত্য

সম্প্রতি এক অনুষ্ঠানে দেশের জনপ্রিয় তারকারা শাড়ির সাজে মুগ্ধ করেছেন সবাইকে। প্রত্যেকের সাজ ছিল ভিন্ন ভিন্ন ধাঁচের, যা তাদের ব্যক্তিত্ব ও রুচির পরিচয় বহন করে।

জয়া আহসানের সোনালি শাড়ি

অভিনেত্রী জয়া আহসান বেছে নিয়েছিলেন অফরা ফ্ল্যাগশিপের একটি শাড়ি। নিজের স্কিনটোনের সঙ্গে মানানসই সোনালি, মেরুন ও গাঢ় সুতার কাজের এই শাড়ি তাকে দিয়েছে ভিন্ন মাত্রা। শাড়ির প্রতিটি ভাঁজে ফুটে উঠেছে জরি, রেশমি সুতা ও চুমকির সূক্ষ্ম কারুকাজ। পাড়ে ছিল জ্যামিতিক নকশা, যা শাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ব্লাউজের হাতের অংশে ঝুলন্ত পুঁতির কাজ জয়ার লুকে যোগ করেছে বাড়তি লাবণ্য।

পরীমনির হলুদ শাড়ি

পরীমনি পরেছিলেন হলুদ শাড়ি, যার সঙ্গে একই রঙের ফুলহাতা ব্লাউজ ছিল। গলায় সোনালি নেকলেস ও কানে ছোট পাথরের দুল তাকে সাজিয়েছে। চুলগুলো সুন্দর করে গুছিয়ে খোঁপা করে গুঁজে দিয়েছেন সাদা গোলাপ, যা পুরো সাজে এনেছে স্নিগ্ধতা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আজমেরী হক বাঁধনের বেগুনি শাড়ি

অভিনেত্রী আজমেরী হক বাঁধন পরেছিলেন নবোর বিশেষ মহল কালেকশনের বেগুনি মিরপুর কাতান শাড়ি। সবচেয়ে চমক ছিল তার ব্লাউজে। বিশেষ এই শাড়ির সঙ্গে মানিয়ে গয়নাগুলো তৈরি করেছেন গ্লুড টুগেদারের মেহনাজ আহমেদ। তার কানে, হাতে ও চুলের খোঁপায় সোনালি জ্যামিতিক নকশার গয়না দেখা যায়।

তমা মির্জার লাল মসলিন শাড়ি

নিকাহ বাই কিবরিয়া রাতুলের বানানো টুকটুকে লাল মসলিন শাড়ি পরে এসেছিলেন অভিনেত্রী তমা মির্জা। চুলের খোঁপায় গুঁজেছিলেন লাল গোলাপ। তার গয়নাগুলো ডায়মন্ড হাউস থেকে নেওয়া। তাকে সাজিয়েছেন সাজ্জাদ হোসেন, স্টাইলিং করেছেন মাহফুজ কাদরী।

নুসরাত ইমরোজ তিশার নীল শাড়ি

নীল রঙের শাড়ি পরে এসেছিলেন নুসরাত ইমরোজ তিশা। তার সাজ ছিল ছিমছাম ও মার্জিত।

নাদিয়া আহমেদের সবুজ শাড়ি

গাঢ় সবুজ রঙের শাড়ি পরেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। শাড়ির সঙ্গে মিলিয়ে কানে ও গলায় জড়োয়া সোনার গয়না ছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরমীন মুসার মায়ের শাড়ি

সংগীতশিল্পী আরমীন মুসা পরেছিলেন মায়ের সংগ্রহের শাড়ি। সঙ্গে পরেছিলেন কালো বেল্ট। গ্রাফিতি করা গুচ্চির ব্যাগটি কিনেছিলেন চীনের সাংহাইয়ের একটি ভিনটেজ দোকান থেকে। কানের দুলটি উপহার পেয়েছিলেন সিক্স ইয়ার্ডস স্টোরি থেকে।

পারসা ইভানার সিল্কের শাড়ি

মায়ের দেওয়া সিল্কের শাড়ি পরে এসেছিলেন অভিনেত্রী পারসা ইভানা। শাড়ির সঙ্গে মিল রেখে পরেছেন বেগুনি রঙের ব্লাউজ। সাজে ছিল ধ্রুপদি সাউথ ইন্ডিয়ান ধাঁচ।

অর্চিতা স্পর্শিয়ার সাদা কাতান শাড়ি

সাদা কাতান শাড়িতে এসেছিলেন অর্চিতা স্পর্শিয়া। কানে ছিল টানা দেওয়া ঝুমকা আর হাতে পাথর বসানো চুড়ি। সেজেছিলেন শোভন মেকওভার থেকে।

রুকাইয়া জাহান চমকের সাদা শাড়ি

অনুষ্ঠানে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক হাজির হয়েছিলেন শুভ্রতার প্রতীক হয়ে। তিনি পরেছিলেন চমৎকার সাদা শাড়ি। বৈচিত্র্য এনেছে তার চোখে থাকা ১৯৭০–এর দশকের স্টাইলের রেট্রো রোদচশমা।

আঁখি আলমগীরের স্নিগ্ধ সাদা শাড়ি

সাদা শাড়িতে পুরো অনুষ্ঠানেই স্নিগ্ধতা ছড়িয়েছেন আঁখি আলমগীর। শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে চুল হালকা কোঁকড়া করেছেন এই সংগীতশিল্পী।