লালে লাল লুকে নিজেকেই ছাড়ালেন জয়া আহসান
লালে লাল লুকে নিজেকেই ছাড়ালেন জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসানের নতুন লুক মানেই একরাশ আকর্ষণ। আবারও ওপার বাংলার নামী স্টাইলিস্ট ঋষভের পরিকল্পনা ও সাজে দেখা দিলেন জয়া। আর এবার তাঁর এই লালে লাল লুকে আকর্ষণের পাল্লায় নিজেকেই ছাড়িয়ে গেছেন। কিছুটা ডার্ক মুডে ধোঁয়াশার মাঝে আরও বেশি আকর্ষণীয় লাগছেন এই ডিভা।

পুরো লাল অনসম্বলে জয়া

পুরো লাল অনসম্বলে দেখা দিয়েছেন জয়া। একই রঙের পাত্তি ও স্টোনের কাজ করা লাল ফুলস্লিভ টপ পরেছেন তিনি। সঙ্গে আছে ম্যাচিং স্কার্ট আর ওড়না। স্বচ্ছ ওড়নার ভেইলে চেয়ে আছে চোখ দুটি। অন্যরকম রহস্যময় এক লুক এসেছে এতে।

গহনা ও মেকআপ

গলার চোকার দেখা যাচ্ছে। গ্লসি লাল ঠোঁটও সবার নজর কাড়ছে। সফট গ্ল্যাম ফিনিশের মেকওভারে স্মোকি ভাব নেই কাজলটানা চোখে। খোলা চুলে বাদামির আভাস আর সফট ওয়েভস তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। হাতের স্টেটমেন্ট বালাগুলোও চোখে পড়ার মতো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শার্ম মুডে তোলা ছবিগুলোতে জয়ার লালে লাল লুক সত্যিই আকর্ষণ ছড়াচ্ছে। ছবিগুলো জয়া আহসানের ইন্সটাগ্রাম থেকে নেওয়া।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ