শিশু রামিসা হত্যায় ক্ষোভ প্রকাশ নাবিলার
শিশু রামিসা হত্যায় ক্ষোভ প্রকাশ নাবিলার

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় সারাদেশে যখন শোক, ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তার পোস্টে ফুটে উঠেছে তার ক্ষোভ ও অসহায়ত্ব।

নাবিলার ফেসবুক পোস্টে ক্ষোভ

আসন্ন ঈদ উল আযহায় মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র বনলতা সেন-এ নাম ভূমিকায় অভিনয় করা এই অভিনেত্রী শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিজেও এক কন্যা সন্তানের মা। নিজের ফেসবুক পোস্টে নাবিলা লেখেন, “আর কোনো কথাতো বেরোয় না আমার। কী বলবো? কী বললে, কী করলে নিরাপদে থাকবে আমাদের শিশুরা? কেন মানুষ রূপে জন্ম নিয়েও সকলে হিংস্র প্রাণী হয়ে যাচ্ছে? সভ্য সমাজ বলতে কি আর কিছু আছে? কোথায় এর শেষ হবে? শেষ কি আছে এর কোনো? কোথায় যাবো? কি করবো? এতো অসহায় লাগে... এতো অসহায় লাগে....”

সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া

অভিনেত্রীর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

সম্প্রতি পল্লবীতে শিশু রামিসার মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এ ঘটনায় যৌন নির্যাতনের পর হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে। ঘটনাটি নিয়ে এখনো তদন্ত চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ