গোল্ডেন আওয়ারে মোদি-মেলোনির 'মেলোডি' মোমেন্ট ভাইরাল
গোল্ডেন আওয়ারে মোদি-মেলোনির মেলোডি মোমেন্ট ভাইরাল

পাঁচ দেশের ইউরোপ সফরে বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরের শেষ গন্তব্য ইতালি। সেখানেই রাজধানী রোমে গোল্ডেন আওয়ারে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে মোদির তোলা এক ঝলক ছবি এখন ভাইরাল। এই ছবির মুহূর্তকে সামাজিক মাধ্যমে 'মেলোডি' মোমেন্ট বলে আখ্যায়িত করা হচ্ছে।

ফেসবুকে মেলোনির পোস্ট

প্রধানমন্ত্রী মেলোনি নিজেই একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'ওয়েলকাম টু রোম মাই ফ্রেন্ড'। এই পোস্টের পরই মোদি নিজেও গোল্ডেন আওয়ারে তোলা সেই দারুণ ছবিগুলো শেয়ার করেন।

মেলোনির পোশাক

ছবিতে মেলোনি পরেছেন ব্লাশ পিংক নিটেড কার্ডিগান, যার নিচে একই রঙের ড্রেস। খোলা ব্লন্ড চুল আর ছোট হীরার দুলে তাকে অত্যন্ত এলিগ্যান্ট লাগছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মোদির স্টাইল

অন্যদিকে মোদি পরেছেন নেভি ব্লু প্রিন্স কোট, যার সঙ্গে মানানসই পকেট স্কোয়ার। তার এই পরিপাটি লুকও প্রশংসিত হচ্ছে।

ছবিগুলো জর্জিয়া মেলোনি ও নরেন্দ্র মোদির ফেসবুক থেকে নেওয়া হয়েছে। প্রকাশের পর থেকেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ