অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ দেশে ফিরল
কারিনা কায়সারের মরদেহ দেশে ফিরল

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ রোববার দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে তার মরদেহ পৌঁছায়। সন্ধ্যা ৫টা ২০ মিনিটে তার বাবা, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক কায়সার হামিদ, মরদেহ গ্রহণ করেন।

মিডিয়ার উপস্থিতি থাকলেও তিনি নীরব ছিলেন। আবেগপ্রবণ ও চোখে জল নিয়ে তিনি মরদেহ গ্রহণ করেন। পরিবারের সূত্রে জানা গেছে, কারিনার প্রথম নামাজে জানাজা মাগরিবের নামাজের পর ঢাকার বনানী ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা ইশার নামাজের পর বনানী দরবার শরীফে হবে। রাত ১০টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

সোমবার ফজরের নামাজের পর মুন্সীগঞ্জের আব্দুল্লাহপুরে তাকে দাফন করা হবে। বেশ কয়েক দিন ধরে লিভারজনিত জটিলতায় কারিনার অবস্থা সংকটাপন্ন ছিল। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে সোমবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাইয়ে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে তার মৃত্যু হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ