রেডি ডিটারজেন্টের সাথে তাসনিয়া ফারিনের পথচলা অব্যাহত
রেডি ডিটারজেন্টের সাথে তাসনিয়া ফারিনের পথচলা অব্যাহত

রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ডিটারজেন্ট পাউডার ব্র্যান্ড রেডি এবং জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের যৌথ উদ্যোগে পরিচালিত বিভিন্ন ক্যাম্পেইন দর্শক ও ভোক্তাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় প্রচারণামূলক আরও কার্যক্রম নিয়ে আবারও সামনে আসছে ব্র্যান্ডটি। এই কার্যক্রমকে সামনে রেখে রেডি ডিটারজেন্ট পাউডারের সঙ্গে পথ চলা অব্যাহত রাখছেন তাসনিয়া ফারিন।

সাইনিং অনুষ্ঠান

রবিবার (১৭ মে) রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের প্রধান কার্যালয়ে এক সাইনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের হেড অব মার্কেটিং ফজল মাহমুদ রনি বলেন, তাসনিয়া ফারিন বর্তমান সময়ের একজন গুণী অভিনেত্রী। তার পরিচিতি, ব্যক্তিত্ব এবং দর্শকদের ভালোবাসা আমাদের ব্র্যান্ডের সঙ্গে খুব সুন্দরভাবে মিলে যায়। আমরা আনন্দিত যে, এই পথচলা আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি।

তাসনিয়া ফারিনের মন্তব্য

এ বিষয়ে তাসনিয়া ফারিন বলেন, রেডি ডিটারজেন্ট পাউডারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। সামনে নতুন কিছু কাজের মাধ্যমে আবারও দর্শকদের সঙ্গে যুক্ত হতে পারবো—এটা ভেবেই ভালো লাগছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের হেড অব বিজনেস অপারেশন মারুফ মিজান, ব্র্যান্ড ম্যানেজার তারেক হাসান তুহিন এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমিউনিকেশনের অপারেশন ম্যানেজার সামিউল হক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ