বিকালে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ
বিকালে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ

সামাজিক মাধ্যমের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ ভারত থেকে আজ বিকালে দেশে আসার কথা রয়েছে। বিনা খরচে তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

মরদেহ আনার প্রক্রিয়া

পরিবারসূত্রে জানা গেছে, শনিবার (১৬ মে) একটি এয়ারলাইনসে মরদেহ আনার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। আজ রোববার ইউএস-বাংলা এয়ারলাইনস বিনামূল্যে চেন্নাই থেকে মরদেহ বহন করে ঢাকায় আনবে। ইউএস-বাংলার ফ্লাইটটি চেন্নাই থেকে বিকালে কারিনা কায়সারের মরদেহ নিয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

দেশে পৌঁছানোর পরিকল্পনা

দেশে আনার পর প্রথমে রাজধানীর বনানী ডিওএইচএসে তাদের বাসায় মরদেহ রাখা হবে। পরে বনানী ডিওএইচএস মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। কারিনার বাবা কিংবদন্তি সাবেক ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, সোমবার (১৭ মে) মরদেহ নেওয়া হবে মুন্সীগঞ্জের গজারিয়ায় তার নানাবাড়িতে। সেখানেই তাকে দাফন করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসার ইতিহাস

এর আগে রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন কারিনা কায়সার। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১১ মে) বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয় কারিনা কায়সারকে। ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়।

লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে চিকিৎসকরা জানিয়েছিলেন, লিভার প্রতিস্থাপন বা বড় ধরনের অস্ত্রোপচারের ধকল নেওয়ার মতো শারীরিক অবস্থায় নেই কারিনা। শুক্রবার গভীর রাতে সেখানেই তার মৃত্যু হয়।

জীবন ও কর্ম

উল্লেখ্য, ‘এ’ লেভেল শেষ করে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেন কারিনা কায়সার। দেশে ফিরে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পান। সাম্প্রতিক সময়ে অভিনয়ে নিয়মিত হচ্ছিলেন তিনি। হাসিখুশি ও প্রাণবন্ত এ তরুণী অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়েও ব্যস্ত ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ