আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬। বিশ্বব্যাপী প্রতিদিনই ঘটছে নানা ঘটনা, যার মধ্যে উল্লেখযোগ্য ঘটনাগুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিন নিয়ে এই আয়োজন।
ঘটনাবলি
- ১০৬৪: আল্প আরসালান সেলজুক রাজবংশের সুলতান হন।
- ১৫২৬: মুঘল সম্রাট বাবর দিল্লির সুলতানকে পরাজিত করেন।
- ১৫৬৫: ফিলিপাইনে স্পেনের প্রথম উপনিবেশ ‘সেবু’ স্থাপিত হয়।
- ১৬৬৭: অন্ধ ও দরিদ্র ইংরেজ কবি জন মিলটন তার ‘প্যারাডাইজ লস্ট’ কাব্যের স্বত্ব ১০ পাউন্ডে বিক্রয় করেন।
- ১৮৭৮: কলকাতা বিশ্ববিদ্যালয় নারীশিক্ষা দানের ব্যবস্থা করে ও নারীদের এন্ট্রান্স পরীক্ষায় বসার সম্মতি প্রদান করে।
- ১৯০৮: লন্ডনে আধুনিক যুগের অলিম্পিকের চতুর্থ আসরের পর্দা ওঠে।
- ১৯৪৯: বন্দি মুক্তির দাবিতে কলকাতার রাজপথে মিছিলরতদের ওপর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ গুলি চালালে মৃত্যুবরণ করেন ভারতীয় উপমহাদেশের প্রথম নারী কমিউনিস্ট কমরেড লতিকা সেনসহ প্রতিভা গাঙ্গুলি, অমিয়া দত্ত, গীতা সরকার প্রমুখ চারজন।
- ১৯৫০: ব্রিটেন ইসরাইল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
- ১৯৬০: টোগো প্রজাতন্ত্র স্বাধীনতা লাভ করে।
- ১৯৬১: পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- ১৯৭২: অ্যাপোলো ১৬ মহাকাশযান পৃথিবীতে ফিরে আসে।
- ১৯৭৭: আফগানিস্তানে জেনারেল আবদুল কাদের এক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট দাউদ খানকে হত্যা করে পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা নুর মোহাম্মদ তারাকিকে ক্ষমতায় বসান।
- ১৯৮৯: বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৫০০ মানুষ নিহত হয়।
- ১৯৯২: রাশিয়া ও অন্যান্য প্রজাতন্ত্রগুলো আইএমএফ ও বিশ্বব্যাংকে যোগ দেয়।
- ২০১০: বাংলাদেশি স্যাটেলাইট টিভি চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।
জন্ম
- ১৭৩৭: এডওয়ার্ড গিবন, ইংরেজ ইতিহাসবিদ ও রাজনীতিবিদ।
- ১৭৫৯: মেরি ওলস্টোনক্রাফট, অষ্টাদশ শতাব্দীর গুরুত্বপূর্ণ ইংরেজ লেখিকা।
- ১৭৯১: স্যামুয়েল মোর্স, মার্কিন উদ্ভাবক ও চিত্রশিল্পী।
- ১৮২০: হার্বার্ট স্পেনসার, ইংরেজ দার্শনিক ও জীববিজ্ঞানী।
- ১৮২২: ইউলিসিস এস. গ্রান্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশ রাষ্ট্রপতি।
- ১৮৭৫: ফ্রেডরিক ফেন, আইরিশ বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার।
- ১৮৮১: শরচ্চন্দ্র পণ্ডিত, দাদাঠাকুর নামে সুপরিচিত মফস্বল বাংলার বলিষ্ঠ সাংবাদিকতার ধারার স্রষ্টা, কৌতুক কবি।
- ১৮৯৭: প্রবোধচন্দ্র সেন, বাঙালি ঐতিহাসিক, ছন্দবিশারদ ও রবীন্দ্র বিশেষজ্ঞ।
- ১৯১২: জোহরা সেহগল, ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নৃত্যপরিচালক।
- ১৯৩২: আনুক এমে, ফরাসি অভিনেত্রী।
- ১৯৩২: ক্যাসি কাশেম, আমেরিকান ডিজে, সংগীত ইতিহাসবিদ, রেডিও কীর্তি ও ভয়েস অভিনেতা।
- ১৯৩৫: থিওডোরোস আঙ্গেলোপউলোস, গ্রিক পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ১৯৩৬: স্যার ফজলে হাসান আবেদ, বাংলাদেশি সমাজকর্মী ও বিশ্বের বৃহত্তম বেসরকারি সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
- ১৯৩৬: খালিদ ওয়াজির, পাকিস্তানের টেস্ট ক্রিকেটার।
- ১৯৩৭: স্যান্ডি ডেনিস, আমেরিকান অভিনেত্রী।
- ১৯৪১: ফেতহুল্লাহ গুলেন, তুর্কি ধর্মপ্রচারক, লেখক, শিক্ষক এবং মুসলিম চিন্তাবিদ।
- ১৯৫৪: ফ্রাঙ্ক বাইনিমারামা, ফিজির কমান্ডার, রাজনীতিবিদ ও অষ্টম প্রধানমন্ত্রী।
- ১৯৫৫: এরিক স্মিডট, আমেরিকান ইঞ্জিনিয়ার এবং ব্যবসায়ী।
- ১৯৬৬: পিটার ম্যাকইনটায়ার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
- ১৯৭৬: ওয়াল্টার পান্ডিয়ানি, উরুগুয়ের ফুটবলার।
- ১৯৮০: সয়বিলে বামের, অস্ট্রীয় টেনিস খেলোয়াড়।
- ১৯৮৬: দিনারা সাফিনা, রাশিয়ান টেনিস খেলোয়াড়।
- ১৯৮৯: লার্স বেন্ডের ও সেভেন বেন্ডের, জার্মান ফুটবলার (যমজ)।
- ১৯৯০: মার্টিন কেলি, ইংরেজ ফুটবল খেলোয়াড়।
- ১৯৯১: ইসহাক কুয়েন্কা, স্প্যানিশ ফুটবলার।
মৃত্যু
- ১৫২১: ফার্ডিনান্ড ম্যাগেলান, পর্তুগিজ নাবিক ও নৌপথে পৃথিবী ভ্রমণকারী প্রথম ব্যক্তি।
- ১৭৯৪: উইলিয়াম জোন্স, অ্যালো-ওয়েলস ভাষাতত্ত্ববিদ।
- ১৮৮২: রালফ ওয়ালদু এমারসন, বিখ্যাত মার্কিন লেখক ও চিন্তাবিদ।
- ১৯১৫: আলেকজান্ডার সচরিয়াবিন, রাশিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
- ১৯৩২: হার্ট ক্রেন, আমেরিকান কবি।
- ১৯৩৫: প্রমথনাথ বসু, বাঙালি ভূতত্ত্ববিদ, বিজ্ঞানী ও সমাজকর্মী।
- ১৯৩৬: কার্ল পিয়ারসন, ইংরেজ গণিতবিদ, জীববিজ্ঞানী ও দার্শনিক।
- ১৯৩৭: আন্তোনিও গ্রামশি, ইতালিয়ান সমাজবিজ্ঞানী, ভাষাবিদ এবং রাজনীতিবিদ।
- ১৯৬০: রাজশেখর বসু, বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা।
- ১৯৬২: এ. কে. ফজলুল হক, বাঙালি রাজনীতিবিদ।
- ১৯৬৮: শরচ্চন্দ্র পণ্ডিত, দাদাঠাকুর নামে সুপরিচিত মফস্বল বাংলার বলিষ্ঠ সাংবাদিকতার ধারার স্রষ্টা, কৌতুক কবি।
- ১৯৭২: কোয়ামে নক্রুমা, ঘানার রাজনীতিবিদ।
- ১৯৭৩: জিম সিমস, ইংল্যান্ডের স্পিনার।
- ১৯৯২: জাফর ইকবাল, বাংলাদেশি অভিনেতা।
- ১৯৯৯: সিরিল ওয়াশব্রুক, ইংলিশ ক্রিকেটার।
- ২০০৯: ফিরোজ খান, ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
- ২০১৪: ভুজাডিন বসকোভ, সার্বীয় ফুটবলার, কোচ ও ম্যানেজার।
- ২০১৭: বিনোদ খান্না, ভারতীয় অভিনেতা।
- ২০১৯: মাহফুজ উল্লাহ, বাংলাদেশি লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ।


