ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর গাবতলীর পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে গাবতলীর হাটে আনা হচ্ছে কোরবানির গরু।
গাবতলীর পশুর হাটে গরু ছুঁয়ে দেখছে দুই শিশু
হাটে আসা দুই শিশু কৌতূহলী দৃষ্টিতে গরু ছুঁয়ে দেখছে। কোরবানির পশু বিক্রির অপেক্ষায় হাটে বসে আছেন খামারিরা।
ঈদ সামনে রেখে জমে উঠেছে গাবতলী
ঈদ সামনে রেখে জমে উঠেছে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাটগুলোর একটি গাবতলী। ট্রাকে তোলা হচ্ছে কোরবানির গরু, ট্রলার থেকে নামানো হচ্ছে গরু।
গরমে ক্লান্ত গরুর শরীরে পানি ঢালছেন ব্যবসায়ীরা
গরমে ক্লান্ত গরুর শরীরে পানি ঢালছেন ব্যবসায়ীরা। কেনার পর গরু নিয়ে যাচ্ছেন ক্রেতারা। ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছেন এক বিক্রেতা।



