ঈদযাত্রায় গাবতলীতে ঘরমুখী মানুষের ভিড় ও দুর্ভোগ
ঈদযাত্রায় গাবতলীতে ঘরমুখী মানুষের ভিড় ও দুর্ভোগ

ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামের বাড়ি ফিরছেন দেশের নানা প্রান্তের মানুষ। রাজধানী ঢাকার গাবতলী বাস টার্মিনালে যানবাহনের অপেক্ষায় ঘরমুখী মানুষের ভিড় ও দুর্ভোগ দেখা গেছে।

অপেক্ষার প্রহর

বাসের জন্য অপেক্ষা শেষ হচ্ছে না, সড়কের পাশে মোড়ায় বসে আছে শিশু। পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির পথ ধরেছেন অনেকে। বাসের অপেক্ষায় পরিবারের সদস্যদের নিয়ে সড়কের পাশে অবস্থান করেন অনেকে।

ঝুঁকিপূর্ণ যাত্রা

জীবনের ঝুঁকি নিয়েই ট্রাকে উঠে বাড়ির পথে রওনা দিচ্ছেন স্বল্প আয়ের মানুষেরা। ঝুঁকি নিয়ে ট্রাকে উঠে গ্রামের পথে ছুটছেন যাত্রীরা। পরিবারের সঙ্গে ঈদে বাড়ি ফিরছে, পথে মায়ের কোলে উচ্ছ্বসিত শিশু।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লঞ্চ ও ট্রেনেও ভিড়

ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রীতে ঠাসা লঞ্চের ডেক। লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়। মাকে কোলে নিয়ে রেললাইন পার হচ্ছেন এক যুবক। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছেন যাত্রীরা। অতিরিক্ত যাত্রী নিয়ে ছুটছে ট্রেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ