ভাটারার পশুর হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়, কোরবানির আমেজ
ভাটারার পশুর হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়

রাজধানীর ভাটারার পশুর হাটে কোরবানির ঈদকে সামনে রেখে ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। হাটে নানা জাতের গরু, দুম্বা ও ছাগল তোলা হয়েছে। ক্রেতারা পছন্দমতো পশু কিনতে ভিড় করছেন।

হাটে আনা পশু নামানো হচ্ছে

হাটে আনা গরু গাড়ি থেকে নামানো হচ্ছে। বিক্রেতারা নিজ নিজ পশু সাজিয়ে ক্রেতাদের আকর্ষণ করার চেষ্টা করছেন। কেউ কেউ গরুকে খাবার খাওয়াচ্ছেন, কেউবা মালা পরিয়ে সাজিয়ে দিচ্ছেন।

শিশুদের উৎসাহ

বাবার সঙ্গে কোরবানির পশুর হাটে এসেছে একটি শিশু। সে হাটে আনা দুম্বা ছুঁয়ে দেখছে। আরেকজন পোষা ছাগল হাটে আনার পর আদর করে দিচ্ছেন। কোরবানির জন্য কেনা গরু নিয়ে বাসার পথে চলেছেন অনেকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। বাংলাদেশ থেকে আরও দেখুন: গরুর হাট, কোরবানির পশু, গবাদি পশু, ছবির গল্প, রাজধানী, কোরবানির হাট।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ